News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকে গণপিটুনিতে মৃত্যু ইঞ্জিনিয়ারের : গ্রেফতার ৩০ জন সন্দেহভাজন
Image

কর্ণাটকে গণপিটুনিতে মৃত্যু ইঞ্জিনিয়ারের : গ্রেফতার ৩০ জন সন্দেহভাজন

বেঙ্গালুরু, ১৬ জুলাই (হি.স.): ছেলেধরা সন্দেহে কর্ণাটকের বিদারে গণপিটুনিতে প্রাণ হারালেন ‘নির্দোষ’ এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার| এছাড়াও গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দুই বন্ধু| মর্মান্তিক এই ঘটনায় কড়া তদন্তের নির্দেশ দিলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর| পাশাপাশি বেদনাদায়ক এই ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ‘কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ডিজি-কে নির্দেশ দেওয়া হয়েছে| সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না| এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ| দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে|’
২৮ বছরের মহম্মদ আজম হায়দরাবাদের গুগলে কাজ করতেন| সম্প্রতি গাড়ি কিনেছিলেন তিনি| কাতার থেকে আসা বন্ধু মহম্মদ সালাম ও দুই সম্পর্কিত ভাইকে নিয়ে বেরিয়েছিলেন লং ড্রাইভে| ফেরার পথেই জনরোষের মুখে পড়েন তাঁরা| গ্রামের রাস্তায় নিজেদের কিছু ছবি তুলছিলেন তাঁরা| সেই সময় ওই এলাকায় খেলা করছিল কিছু ছেলেমেয়ে| ভাব জমাতে পকেট থেকে চকলেট বের করে সালাম| ঘটনাটি চোখে পড়ে যায় স্থানীয় কয়েকজন বাসিন্দাদের| এরপরই শুধু গণপিটুনি| গণপিটুনিতে মৃত্যু হয় মহম্মদ আজম-এর| আরও দু’জন গুরুতর আহত হয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top