News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
একদিকে তাদের নাকের ডগায় ঝুলছে সপ্তম পে কমিশন৷ অন্যদিকে অফিসে দেরীতে গেলে পড়ছে কোপ৷ বড়ই যাতনায় আছে সরকারী কর্মচারীকুল৷ দীর্ঘ পঁচিশ বছরেও তারা এমন যাতনায় পড়েনি৷ ছিল তাইরে নারে করে৷ সময়ের কাজ সময়ে করার কোনও তাড়া ছিল না৷ শুধু সময়মত মিটিং মিছিলে গেলে হত৷ তাই নির্দিষ্ট সময়ে অফিসে কিংবা সুকলে যাবার তেমন ঝক্কি ঝামেলাও ছিল না৷ অফিসে গিয়ে গুলতানি মারলেও কোনও জবাবদিহির বালাই ছিল না৷ চারিদিকে যেন কি এক আনন্দের পরিবেশ ছিল৷ সরকারী কর্মী বলে কথা৷ কে কার খোঁজ রাখে৷ শুধু হগব বাবুদের খুশি করা ছিল একমাত্র কাজ৷ সেই সময় সপ্তম পে কমিশন কি তাও যেন তারা ভুলে ছিল৷ হগব দাদারা যা বলতো তাতে সায় দিত৷ না দিয়েও কর্মচারীদের কোনও উপায় ছিল না৷ দূর দূরান্তে বদলির কোপ পড়বে৷ তাই দাদারা যা বলতেন তাই ছিল বেদবাক্য৷ কর্মচারী মহলটা ছিল যেন হগব দাদাহি কেবলম৷
কিন্তু, হঠাৎ করে পাল্টে গেল দাবার ছক৷ অষ্টমের জন্য গলা ফাটালেও অষ্টম আর ধরা দিল না৷ সপ্তমেই সবশেষ৷ হগবদেরও গনেশ উল্টে গেল৷ কর্মচারী মহল দেখল, পঁচিশ বছর এক বায়বীয় পদার্থের উপর ছিল হগবরাজ৷ বিজেপির এক ফুৎকারে তা হাওয়ায় মিলিয়ে গেল৷ সেই সাথে বিজেপি জোট সরকার যেন কর্মচারীদের জন্য আশীর্বাদ হয়ে এলো৷ নতুন সরকার সপ্তম পে কমিশন দেবার কথা ক্ষমতায় বসার পর ঘোষণা করল৷ এবং সেই উদ্দেশ্যে নতুন সরকার কাজও শুরু করল৷ ধারণা করা হচ্ছে অতি সহসা সপ্তম কর্মচারীদের কপালে জুটবে৷
কিন্ত, জুটলে কি হবে? এ জোটার মাশুল যে হাড়ে হাড়ে দিতে হবে৷ ভাল বেতন নেবে আর কাজ করবে না তা কি করে হয়৷ তাই কর্মসংসৃকতি পাল্টানোর নির্দেশ জারি করল নতুন সরকার৷ সুকল কিংবা অফিসে দেরিতে আসা চলবে না৷ এলেই বিপদ৷ ধরা পড়লে ধরিয়ে দেবে সাময়িক বরখাস্তের কাগজ৷ তাই অফিস আদালতে চটজলদি কর্মসংসৃকতি ফিরে না এলেও চলছে দৌঁড়ানোর প্রতিযোগিতা৷ কিছুদিন আগে তেমনই এক সুকল শিক্ষিকার দেখা মিললো৷ সকালের দিকে তিনি হন্তদন্ত হয়ে ছুটছেন৷ তার এমন হাটার ভাব দেখে জানতে চাইলাম- দিদি এভাবে হাঁটছেন কেন? হাঁটতে হাঁটতে তিনি যে হাঁপাচ্ছেন তা বেশ বোঝা গেল৷ বললেন- আরে ভাই, ঠিক সময়ে সুকলে না গেলে বিপদ আইয়া যাইবো যে৷ এহন আর হেইদিন নাইরে ভাই৷ ভাত খাইয়া যে একডু বাথরুমে যামু হেই সময়টাও পাচ্ছি না৷
দিদিমনির কথা শুনে শুধু মনে হল- ঠেলার নাম বুঝি বাবাজী৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top