News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ‘বেচারা’ বলে কটাক্ষ করলেন অরুণ জেটলি
Image

কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ‘বেচারা’ বলে কটাক্ষ করলেন অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে ‘বেচারা’ বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি। পাশাপাশি কর্ণাটকের কংগ্রেস-জেডি(এস) জোট নিয়েও তোপ দাগেন তিনি।
শনিবার বেঙ্গালুরুর এক জনসভায় মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছিলেন, আমাকে স্বাগত জানানোর জন্য আপনারা ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের ভাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে বলে আপনারা খুশি। কিন্তু আমি খুশি নই। জোট সরকারের যন্ত্রণা কি তা আমি বুঝি। আমি বিশ্বনাথ হয়ে গিয়ে এই সরকার যন্ত্রণা পান করে চলেছি। ক্ষমতা উপভোগ করার জন্য আমি মুখ্যমন্ত্রী হইনি। জনগণের সমস্যার দূর করার জন্য আমি মুখ্যমন্ত্রী হয়েছি। এই বক্তব্য রাখতে গিয়ে সভা মঞ্চেই কেঁদে ফেলেন তিনি। তারপরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। এই প্রসঙ্গে সোমবার সোমবার ফেসবুকে অরুণ জেটলি মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে ‘বেচারা’ বলে কটাক্ষ করে লেখেন, বিশ্বের দ্রুততম বেড়ে চলা অর্থনীতির নেতা বেচারা(অসহায়) হতে পারে না। দুইটি দলের জোটের ফলাফল যদি এমন হয় তবে তারা দেশকে কি দেবে? শক্তিশালী এবং সংযোগশীল সরকার ভারতের প্রয়োজন। এর অর্থ সিদ্ধান্তগ্রহণ করতে পারে এমন রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন। জোটসঙ্গীর ভোটব্যাঙ্কের চাপে পড়ে জঙ্গি দমনে যদি সমঝোতা করতে হয় তবে সেই সরকার দেশের জন্য অভিশাপ। দারিদ্র দূরীকরণ এবং বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া অর্থনীতিকে উন্নত রাষ্ট্রে পরিণত করার বিষয়ে নিশ্চিত নন তিনি(কুমারস্বামী)। সিদ্ধান্তগ্রহণ করতে পারে এমন রাজনৈতিক নেতৃত্ব শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে পারেন। ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা দূর করতে পরেছে মোদী সরকার।
কুমারস্বামীর কান্নাকে বিয়োগান্ত হিন্দি সিনেমার মতো বলে কটাক্ষ করেন অরুণ জেটলি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top