News Flash

  • Home
  • Uncategorized
  • মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রানি মুখোপাধ্যায়
Image

মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রানি মুখোপাধ্যায়

মুম্বই, ১৬ জুলাই (হি.স.) : মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসব-২০১৮র প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রানি মুখোপাধ্যায়। সম্প্রতি একথা ঘোষণা করা হয়েছে। আর প্রথা মেনে প্রধান অতিথি হিসাবে দেশের পতাকাও উত্তোলন করবেন রানি মুখোপাধ্যায়। মেলবোর্ন পাবলিক স্কোয়ারে এই পতাকা উত্তোলন করবেন তিনি। গত বছর এই একই উৎসবে দেশের পতাকা উত্তোলন করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।
অাগামী অগাস্টে মেলবোর্নে এই চলচ্চিত্র উৎসবে আয়োজিত হবে। আর এই উৎসবে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতেও নাম রয়েছে রানি। এবছর মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘হিচকি’র কারণেই তিনি মনোনিত হয়েছেন। বিশেষ সূত্রে খবর, আগামী ১১ অগস্ট রানির জাতীয় পতাকা উত্তোলনের সময় সেখানে উপস্থিত থাকবেন হাজার হাজার প্রবাসী ভারতীয় ও অস্ট্রেলিয়ান। আর প্রত্যেক বছরের মতো শুধু চলচ্চিত্র উৎসবই নয়, সেসময় ওই গোটা সপ্তাহটি ভারতের স্বাধীনতা সপ্তাহ হিসাবে উদযাপন করা হবে।
দেশের পতাকা উত্তোলনের বিষয়ে কথা বলতে গিয়ে রানি বলেন, ”দেশের পতাকা তোলা আমার কাছে গর্বের ও সম্মানের। বিশেষ করে দেশের বাইরে বিদেশের মাটিতে যখন কোনও অনুষ্ঠান হচ্ছে তখন এই অনুষ্ঠানে যোগ দিতে পারায় ভারতবাসী হিসাবে আমি আরও বেশি গর্বিত। আমি একই সঙ্গে আনন্দিত, ও সম্মানিত যে এই অনুষ্ঠানের জন্য এবছর প্রধান অতিথি হিসাবে আমার নাম বেছে নেওয়া হয়েছে। আমি এখন থেকেই মেলবোর্নে ফেডারেশন স্কোয়ারে আয়োজিত ওই অনুষ্ঠানের অপেক্ষা রয়েছি।”
প্রসঙ্গত মেলবোর্নে আয়োজিত ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে আগামী ১০ অগাস্ট এবং তা চলছে ২২ অগাস্ট পর্যন্ত।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top