News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পাটনা, ১৬ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের আগে বিহারের বিশেষ মর্যাদার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিহারের বিশেষ মর্যাদাকে সমর্থন জানিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে ১৫তম অর্থ কমিশনের কাছে বিশেষ মর্যাদার দাবির জন্য আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে আগেই সরব হয়েছিলেন টিডিপি নেতা তথা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এমনকি দাবি না পূরণ হওয়ার জন্য তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসেন। এবার বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবিতে সরব হলেন জেডিইউ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি বলেন, রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বিহারের বিশেষ মর্যাদার দাবিকে সমর্থন জানিয়েছেন। বিশেষ মর্যাদার স্বপক্ষে যুক্তি রয়েছে। আর তা ভিত্তি করে আমরা আমাদের দাবি করে যাব। ২০০৬ সাল থেকে বিহারের বিশেষ মর্যাদার দাবি আমরা করে আসছি। ১৪ তম অর্থ কমিশনের রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে বিহারের বিশেষ মর্যাদার দরকার নেই। তাই আমরা ১৫ তম অর্থ কমিশনের কাছে বিহারের বিশেষ মর্যাদার দাবিটি ফের পেশ করব।
প্রসঙ্গত, সম্প্রতি বিহার সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন জেডিইউ সঙ্গে জোট করেই আগামী নির্বাচন লড়বে বিজেপি। কিন্তু বাদল অধিবেশনের আগে জেডিইউ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিশেষ মর্যাদা দাবি তুললেন ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top