News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে পাচারকালে গাঁজাসহ ধর্মনগরে পুলিশের জালে ৩ মহিলা
Image

বহিঃরাজ্যে পাচারকালে গাঁজাসহ ধর্মনগরে পুলিশের জালে ৩ মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ রাজ্য পুলিশের গাঁজা বিরোধী অভিযান জারী রয়েছে৷ প্রতিদিনই ব্যাপক সাফল্য আসছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা পাকড়াও অভিযান জারি রেখেছে পুলিশ৷ রবিবার সকালে ধর্মনগর আইএসবিটি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারীকের নেতৃত্বে ধর্মনগর আইএসবিটিতে তল্লাশী অভিযান চালায়৷ অভিযানকালে ধর্মনগর আইএসবিটির থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে৷ তাছাড়া গাঁজা পাচারের সঙ্গে যুক্ত তিন মহিলাকেও আটক করা হয়েছে৷ এই তিন মহিলা বহিঃরাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ পুলিশ এই তিন মহিলাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এই অবৈধ ব্যবসায় তাদের সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ তবে, এই প্রথম গাঁজা কারবারের অভিযোগে মহিলা গ্রেপ্তার হল রাজ্যে৷
এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, রাজ্যকে নেশামুক্ত করতে চায় বিজেপি জোট সরকার৷ তাই রাজ্য সরকার ইতিমধ্যেই প্রায় এক কোটি গাঁজা গাছ ধবংস করেছে৷ এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ও সুরক্ষা বাহিনীর জওয়ানরা প্রায় ২০ হাজার কেজি গাঁজা জব্দ করেছে৷ শনিবার রাতে আগরতলায় মহাকরণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, রাজ্যে নিষিদ্ধ কফ সিরাপ ও ব্রাউন সুগারের মত মাদকের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে৷ এর আগে রাজ্যে মাদক দ্রব্যের বিরুদেধে এ ধরনের অভিযান হত না৷ কারণ পূর্বতন শাসকদলের লোকজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত ছিল৷ এর প্রমাণও মিলছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরানীয়া থেকে ফের গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ এই এলাকাকে ভিত্তি করে এক সময় রাজ্যের বিভিন্ন এলাকায়, বহিঃরাজ্যে এমনকি বিদেশেও গাঁজা পাচার হত বলে অভিযোগ৷ প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে জিরানীয়া থানা এলাকার জয়নগর ব্রীজের নীচ থেকে ১৯৩ প্যাকেট গাঁজা উদ্ধার করেছিল জিরানীয়া থানার পুলিশ৷ পুনরায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ এই অভিযানের পর জিরানীয়া থানা পুলিশের প্রশংসাও হয়৷ এবার তারা গাঁজা উদ্ধার করে নিজেদের অভিযান জারি রাখার বার্তা দিলেন৷ আগামীদিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জিরানীয়া থানা সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top