News Flash

  • Home
  • Uncategorized
  • কুপওয়াড়ায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষে নিকেশ এক জঙ্গি, আহত দু’জন সেনা জওয়ান
Image

কুপওয়াড়ায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সেনার সংঘর্ষে নিকেশ এক জঙ্গি, আহত দু’জন সেনা জওয়ান

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল সেনাবাহিনী| উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সেনার সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| তবে দুঃসংবাদ হল, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় আহত হয়েছেন সেনাবাহিনীর দু’জন জওয়ান| সেনাবাহিনীর উর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, সোমবার ভোরে উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) সাফাওয়ালি গলি-র সন্নিকটে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সেনাবাহিনীর| তত্ক্ষণাত্ শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান|
অভিযান চলাকালীন সেনাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| আচমকা হামলায় আহত হয়েছেন সেনাবাহিনীর দু’জন জওয়ান| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সেনাবাহিনীও| সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে একজন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল| নিহত সন্ত্রাসবাদী কোন জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান অব্যাহত রয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top