News Flash

  • Home
  • Uncategorized
  • নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন বিশালগড়ে
Image

নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৪ জুলাই৷৷ নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়৷ যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বিশালগড় চেলিখলা পুরানবাড়ি এলাকায়৷ মৃতার নাম পূর্ণিমা আক্তার৷ স্বামী শিপন মিয়া৷

ঘটনারর বিবরণে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির লোকজন ঐ গৃহবধূকে ঘরের মধ্যে বিছানায় মৃত অবস্থায় পায় বলে দাবি৷ তবে এটি পরিকল্পিত খুন বলে অভিযোগ বিভিন্ন সূত্রে৷ নয় মাসের  অন্তঃসত্ত্বা পূর্ণিমাকে ঘরের মধ্যেই হয়তো শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে৷ মুখে লালা বের হওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ পুলিশ অবশ্য এখনই কিছু বলছে না৷ ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে আনবে৷

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিশালগড় পুরানবাড়ি এলাকার বাসিন্দা শিপন মিয়ার সাথে তার স্ত্রী পূর্ণিমা আক্তারের বিবাদ চলছিল৷ সামান্য ছোটখাটো বিষয় নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হত৷ বিভিন্ন সময় পূর্ণিমার স্বামী শিপন মিয়া তাকে মারধর করত বলেও অভিযোগ করেছেন পূর্ণিমার বাপের বাড়ির লোকজন৷ অপরদিকে শিপন মিয়া যে এলাকায় থাকে সেই এলাকার বাসিন্দারাও একই অভিযোগ করেছে যে প্রায় সময়ই তাদের ঝগড়া লেগেই থাকত৷ পূর্ণিমার উপর শিপনের অত্যাচারের কথাও তারা পুলিশের কাছে বিস্তারিত জানিয়েছেন৷ জানা গিয়েছে, পূর্ণিমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ পূর্ণিমার বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, বিগত সপ্তাহখানেক ধরে তাদের মেয়ের উপর জামাইয়ের অত্যাচার বেড়ে গিয়েছিল৷ ঘটনার দিন অর্থাৎ শনিবার সকালে তাদের মেয়ের উপর অত্যাচার করেছিল তাদরে জামাই৷ পরে পূর্ণিমাকে খুন করে ফেলে তাঁর স্বামী শিপন মিয়া৷ পূর্ণিমাকে খুন করার অভিযোগে স্বামী শিপনের বিরুদ্ধে বিশালগড় থানায় খবর দেন তার বাপের বাড়ির লোকজন৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য৷ এই ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের ঘটনায় গোটা চেলিখলা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ মৃতার বাপের বাড়ের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন৷ পরিস্থিতি সামাল দিয়েছে বিশালগড় থানার পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top