News Flash

  • Home
  • Uncategorized
  • ফাইনালে অঘটন না ঘটলে সোনার বুটে পা গলাবেন হ্যারি কেন
Image

ফাইনালে অঘটন না ঘটলে সোনার বুটে পা গলাবেন হ্যারি কেন

মস্কো, ১৫ জুলাই (হি.স.) : রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কোনও অঘটন না ঘটলে সোনার বুটে অবশ্যই পা গলাবেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন৷ রাতে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া৷ দুই দলই বিশ্বকাপ জয়ের বিষয়ে অাশাবাদী৷ সোনার বুটের লড়াইয়ে এখনও পর্যন্ত এগিয়ে অাছেন হ্যারি কেন৷ তবে ফ্রান্সের এমবাপে এবং গ্রিজম্যান দু’জন খেলোয়াড়ের মধ্যে কেউ ৪টি গোল না করলে সোনার বুটের একমাত্র দাবিদার হবেন ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেন৷ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে ছিটকে যায় ইংল্যান্ড৷ শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান দখলের লড়াইয়েও বেলজিয়ামের কাছে হার স্বীকার করেছে ব্রিটিশরা৷ কিন্তু কেনের গোল্ডেন বুট ব্রিটিশদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ক্ষতে মলম লাগাতে পারে৷

তিউনিশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড৷ প্রথম ম্যাচেই জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেন৷ ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ধ্বংসাত্মক ফর্মে ছিল থ্রি লায়ন্সরা৷ পানামাকে প্রথমার্ধেই ৫ গোলে করে ইংল্যান্ড৷ প্রথমার্ধেই জোড়া গোল করে হ্যারি কেন গোল্ডেন বুটের দৌড়ে ছুঁয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রোমেলু লুকাকুকে৷ পরে পানামা ম্যাচে হ্যাটট্রিক সহ শেষ ষোলো পর্যন্ত মোট ৬টি গোল করেন কেন৷ প্রি-কোয়ার্টার ম্যাচের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে আর গোল করতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক৷ তবু তিনিই পেতে চলেছেন গোল্ডেন বুট৷ কারণ বিশ্বকাপের প্রথম চার ম্যাচেই রেকর্ড গড়ে ৬টি গোল করে নিয়েছেন কেন৷

রবিবার বিশ্বকাপ ফাইনালে নামা দু’টি দলের তারকা প্লেয়াররা গোল সংখ্যাতে অনেকটাই পিছিয়ে রয়েছেন কেনের থেকে৷ ফ্রান্সের দুই তারকা ফুটবলার এমবাপে এবং গ্রিজম্যান বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩টি করে গোল করেছেন৷ কেনের কাছ থেকে গোল্ডেন বুট ছিনিয়ে নেওয়ার জন্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এই দু’জনর মধ্যে কোন একজনকে রবিবার লুজনিকি স্টেডিয়ামে ৪টি গোল করতে হবে, যা সহজ নয়৷

অন্যদিকে ক্রোয়েশিয়ার তারকা প্লেয়ার মদ্রিচ নিজেকে গোল্ডেন বুটের দাবিদার প্রমাণ করতে চাইলে বিশ্বকাপ ফাইনালে তাঁকে পাঁচটি গোল করতে হবে৷ ব্রিটিশদের হারিয়ে তৃতীয়স্থানে বিশ্বকাপে শেষ করা বেলজিয়ামের লুকাকুর কাছে অবশ্য সুযোগ ছিল গোল্ডেন বুটের দৌড়ে আসার৷ কিন্তু বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দল জিতলেও গোল পাননি বেলজিয়ামের ফরোয়ার্ড৷ তাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বড়সড় অঘটন না ঘটলে গোল্ডেন বুট পাচ্ছেন কেনই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top