News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শীঘ্রই চায়ের অকশন কেন্দ্র চালু করা হবে, জানাল উন্নয়ন পর্ষদ
Image

রাজ্যে শীঘ্রই চায়ের অকশন কেন্দ্র চালু করা হবে, জানাল উন্নয়ন পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ রাজ্যের চা শিল্পের বিকাশে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম৷ রাজ্য সরকারের সাথে আলোচনা করে ত্রিপুরা চা উন্নয়ন নিগম রাজ্যে শীঘ্রই একটি চায়ের অকশন কেন্দ্র চালু করবে৷ গতকাল নিগমের বোর্ড অব ডাইরেক্টর্স-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা এই সংবাদ জানান৷ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এতোদিন রাজ্যে উৎপাদিত চা কলকাতা ও গুয়াহাটিতে নিয়ে গিয়ে অকশন করা হতো৷ রাজ্যের চা শিল্পের বিকাশে এই অসুবিধা দূর করতে নিগম উদ্যোগী হয়েছে৷

নিগমের চেয়ারম্যান শ্রী সাহা জানান, রাজ্যের নতুন সরকার শিল্পের প্রসারে উদ্যোগী হয়েছে৷ গতকাল নিগমের বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় চা শিল্পের বিকাশে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এ রাজ্যের অর্ধ লক্ষ মানুষ চা শিল্পের সাথে যুক্ত আছেন৷ তাদের জীবিকা নির্ভর করে চা শিল্পের উপর৷ কিন্তু তাদের আর্থ-সামাজিক মান খুবই অনুন্নত৷ নিগম চেষ্টা করবে সরকারের সহায়তায় চা শিল্পে নিযুক্ত শ্রমিক পরিবারে সরকারের বিভিন্ন সহায়তা পৌঁছে দিতে৷ তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের আর্থিক বিকাশ ও কর্মসংস্থানে পর্যটন শিল্পের বিকাশে গুরুত্ব দিয়েছেন৷ নিগমও চাইছে বাগান ভিত্তিক ইকো-ট্যুরিজম কেন্দ্র গড়ে তুলতে৷ গতকাল বোর্ড অব ডাইরেক্টর্সের সভায় এ নিয়ে সিদ্ধান্ত হয়েছে৷ রাজ্যের পর্যটন মন্ত্রীর সাথেও এ নিয়ে কথা হয়েছে৷

সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান জানান, রাজ্যের চা শিল্পের বিকাশে একটি স্বাধীন সংস্থাকে দিয়ে ক্ষেত্র সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে নিগম৷ এ বিষয়ে রাজ্যের অর্থমন্ত্রীও সহায়তার আশ্বাস দিয়েছেন৷ তিনি জানান, রাজ্যে চা শিল্পের প্রসারে ত্রিপুরা চা উন্নয়ন নিগম, শিল্প দপ্তরের টি সেল, টি আর এ এবং টি বোর্ড কাজ করছে৷ কিন্তু এদের মধ্যে কোনও সমন্বয় নেই৷ আগামী দিনে চা শিল্পের বিকাশে এই চারটি সংস্থা ও দপ্তরের কাজে মধ্যে একটা সমন্বয় আনার চেষ্টা করা হবে৷ সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান জানান, রাজ্যে ৫৮টি চা বাগান রয়েছে৷ এর মধ্যে ৩টি বাগান ত্রিপুরা চা উন্নয়ন নিগম নিয়ন্ত্রণ করে৷ ১৩টি চা বাগান চলছে সমবায় ভিত্তিক এবং ৪২টি চা বাগান ব্যক্তি মালিকানাধীন৷ এ সমস্ত চা বাগানে ১৩ হাজার ৩৮০ জন শ্রমিক কর্মরত৷ তাছাড়াও রাজ্যে ৩ হাজার ২৭৩ জন ক্ষুদ্র চা উৎপাদক রয়েছেন৷ রাজ্যে এখন চা উৎপাদিত হচ্ছে ৮৭ লক্ষ ৯৪ হাজার ৫৪৬ কেজি৷ কিন্তু রাজ্যে প্রক্রিয়াকরণের যে মেশিন রয়েছে তাতে ১ কোটি ৩১ লক্ষ ৫০ হাজার কেজি চা উৎপাদনে সক্ষম৷ তিনি জানান, রাজ্যে কাঁচা চা পাতা উৎপাদিত হচ্ছে ৩ কোটি ৫৮ ল৭ ৭৫ হাজার ৮৯৩ কেজি৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে নিগমের বোর্ড অব ডাইরেক্টর্সের সদস্য মৌসুমী চক্রবর্তী, গোপাল চক্রবর্তী ও সমীর ঘোষ উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top