News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক প্রসঙ্গ তুলে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর
Image

তিন তালাক প্রসঙ্গ তুলে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

আজমগড়, ১৪ জুলাই (হি.স.): তিন তালাক প্রসঙ্গ তুলে বিরোধীদের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইসব দলগুলির মুখোশ খুলে গিয়েছে। একদিকে যখন কেন্দ্র মহিলাদের জীবন সহজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এইসব দলগুলি ঐক্যবদ্ধ ভাবে মহিলাদের বিশেষ করে মুসলমান মহিলাদের জীবন কঠিন করে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার বারাণসী থেকে হেলিকপ্টারে করে আজমগড় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ৩৪০ কিলোমিটার বিস্তৃত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তরে শিলান্যাস করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিরোধীদের নিন্দায় মুখর হয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন তালাক প্রসঙ্গে এই সব রাজনৈতিক দলগুলির অবস্থান তাদের মুখোশ খুলে দিয়েছে। কেন্দ্র যখন একদিকে মহিলাদের জীবন সহজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন এইসব দলগুলি মহিলাদের বিশেষ করে মুসলিম মহিলাদের জীবন জটিল করার জন্য উঠে পড়ে লেগেছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংবাদপত্র পড়ে আমি জানতে পারলাম কংগ্রেস সভাপতি বলেছেন যে কংগ্রেস হচ্ছে মুসলিমদের দল। এতে আমি অবাক হইনি। আমি শুধু জানতে চাই তাদের দলটি কি শুধুমাত্র মুসলিম পুরুষদের জন্য নাকি মহিলাদের জন্যও?সংসদে আইনের কণ্ঠরোধ করে এরা বসে পড়ে।

নাম না করে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক ঐক্যকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা আগে একে অন্যের মুখ দেখতো না। এখন মিলেমিশে মোদী মোদী বলে চিৎকার করছে। এদের মধ্যে অনেকেই জামিনে মুক্ত। পরিবারতন্ত্র রাজনীতি উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top