News Flash

  • Home
  • Uncategorized
  • অারও দুটি মামলা দায়ের নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে
Image

অারও দুটি মামলা দায়ের নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে

ইসলামাবাদ, ১৪ জুলাই (হি.স.) : দেশের মাটিতে পা দিতেই গ্রেফতারের পাশাপাশি অারও দুটি মামলা দায়ের করা হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে৷ এর অাগে দুর্নীতি মামলায় শরিফের ১০ বছর, মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এবার আরও দুটি দুর্নীতি মামলায় নাম উঠল নওয়াজের দুই পুত্র হুসেইন ও হাসানের৷ তাঁরা দুজনেই ব্রিটেনের বাসিন্দা৷

শুক্রবার জেলে এক রাত কাটতে না কাটতেই দুটি মামলার মুখে পড়লেন নওয়াজ, মরিয়ম৷ পাকিস্তানের দুর্নীতি দমন শাখা এনএবি-র দুটি মামলায় ট্রায়ালের মুখে পড়তে পারেন নওয়াজের পরিবার৷

সূত্রের খবর, জেলে বসেই এই ট্রায়াল হবে নওয়াজ শরিফ৷ এর আগেই দুটি আর্থিক দুর্নীতির মামলা নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মের বিরুদ্ধে ছিল৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদারকেও দুর্নীতির অভিযোগে এক বছরের কারদণ্ড সাজা হয়৷ গোটা পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ট্রায়াল জেলে বসেই সম্মুখীন হবেন নওয়াজ৷ এছাড়া নওয়াজকে ৮০ লাখ এবং মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷

শুক্রবার লাহোরে পা দেওয়ার পরই নওয়াজ ও মরিয়মকে গ্রেফতার করে এনএবি৷ তাদের রাওলপিন্ডির আদিয়ালা জেলে রাখা হয়৷ এনএবি বাহিনী সুরক্ষার প্রাচীরে বাবা, মেয়েকে ঘিরে ছিল৷ স্ত্রী কুলসুম নওয়াজের অসুস্থতার কারণে লন্ডনে ছিলেন দুজনেই৷

অাগামী ২৫ জুলাই পাক নির্বাচনকে সামনে রেখে দলের হয়ে মেয়েকে প্রার্থী পদ দিয়েছিলেন নওয়াজ৷ তার কয়েক মাস আগে পানামা পেপারে নাম ওঠার কারণে পাকিস্তানের তিনবারেরর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভোট দাঁড়ানোর অধিকার কেড়ে নেয় পাক সুপ্রিম কোর্ট৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top