News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে অভিযানে ৭৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক তিন
Image

পৃথক স্থানে অভিযানে ৭৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ গাঁজা অভিযানে রাজ্য পুলিশের একের পরে এক সাফল্য আসছে৷ এই সাফল্যের ধারা বজায় রয়েছে বৃহস্পতিবারও৷ এদিন সকালে বাধারঘাট রেলস্টেশনে থেকে আরপিএফ ১২৫ কেজি গাঁটা আটক করেছে৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আরপিএ-এর জওয়ানরা বাধারঘাট রেলস্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ১২৫ কেজি আটক করেছেন৷ অপর এক ঘটনায় পিআর বাড়ি থানার পুলিশ বৃহস্পতিবার সকালে পাচারকারী সহ ৩৮ কেজি গাঁজা করেছে৷ পিআর বাড়ি থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকা দিয়ে নেশা কারবার চলে আসছিল৷ অন্যদিকে, সিপাহিজলা জেলা থেকে ৫৬৯ কেজি গাঁজা-সহ আব্দুল রহিম নামের এক পাচার কারীকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার মেঘালয় থানায় ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মেঘালয় থানাধীন বাংলাদেশ সীমান্তবর্তী ইন্দিরানগর এলাকার বাসিন্দা আব্দুল রহিমের বাড়িতে অভিযান চালানোর হয়৷ সে সময় গাঁজাভর্ত্তি ১৪টি ড্রাম ও ছোট দুই ড্রাম গাঁজা বাজেয়াপ্ত হয়৷ পরে বাজেয়াপ্তকৃত গাঁজা -সহ আব্দুল রহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়৷ মাদক চোরাচালানের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি অনুপম দাস৷ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পিআর বাড়ি থানার পুলিশ তিন পাচারকারী সহ ৩৮ কেজি গাঁজা আটক করেছে বলে জানা গেছে৷ এদিকে যাত্রাপুর থানা সূত্রে জানা গেছে, বন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে তাঁরা অভিযান শুরু করেছেন গোটা এলাকাজুড়ে৷ একটি পরিসংখ্যান দিয়ে যাত্রাপুর থানায় পুলিশ জানিয়েছে, বিগত এক মাসে যাত্রাপুর থানার পুলিশ প্রায় ১,১২৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে৷ তাছাড়া দুই গাঁজা ব্যাপারিকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সমীর রায়৷ পাশাপাশি তিনি আশাবাদী অতিসত্ত্বর আগামী দিনে সম্পূর্ণ এলাকা গাঁজা মুক্ত করা সম্ভব হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top