News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ দু’জন সিআরপিএফ জওয়ান, দায় স্বীকার লস্কর জঙ্গি সংগঠনের
Image

অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ দু’জন সিআরপিএফ জওয়ান, দায় স্বীকার লস্কর জঙ্গি সংগঠনের

শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় আবারও জঙ্গি হামলা| সন্ত্রাসবাদীদের নিশানায় ফের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| শুক্রবার বেলা এগারোটা নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার শেরপোরা এলাকায়, আচাবাল চকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পেট্রোল পার্টি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীরা| আচমকা জঙ্গি হামলায় মৃতু্য হয়েছে দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও আহত হয়েছেন তিনজন প্যারামিলিটারি জওয়ান এবং একজন সাধারণ নাগরিক|
অনন্তনাগ জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বেলা এগারোটা নাগাদ শেরপোরা এলাকায়, আচাবাল চকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পেট্রোল পার্টি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীরা| আচমকা জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও আহত হয়েছেন তিনজন প্যারামিলিটারি জওয়ান এবং একজন সাধারণ নাগরিক| কমবেশি আহত অবস্থায় তিনজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের নাম হল, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এম এল মীনা এবং কনস্টেবল সন্দীপ| আহত হয়েছেন গুলাম রসুল নামে একজন সাধারণ নাগরিক| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী, যদিও সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| হামলা চালানোর কিছুক্ষণ পরই দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠন|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top