News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ঢাকায় থাকবেন ১৫ জুলাই পর্যন্ত
Image

বাংলাদেশ সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, ঢাকায় থাকবেন ১৫ জুলাই পর্যন্ত

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): শুক্রবার, ১৩ জুলাই বাংলাদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন কূটনৈতিক কর্মসূচি নিয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত ঢাকায় থাকবেন রাজনাথ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে বাংলাদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে রাজনাথ সিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দ্বিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
দ্বিপক্ষীক বৈঠকে দুই দেশের নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধ সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে। বাংলাদেশ সফরকালে, ১৪ জুলাই ঢাকার বারিধারায় একটি অভিজাত শপিং মলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন রাজনাথ সিং। প্রসঙ্গত, এই ভিসা আবেদন কেন্দ্রে কোনও ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা আবেদন জমা নেওয়া হবে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top