News Flash

  • Home
  • Uncategorized
  • ওবামার পর ট্রাম্প, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ মার্কিন প্রেসেডিন্টকে
Image

ওবামার পর ট্রাম্প, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ মার্কিন প্রেসেডিন্টকে

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): বারাক ওবামার পর এবার ডোনাল্ড ট্রাম্প| নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা| এবার ২০১৯ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রণ করা হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে| চলতি বছরের এপ্রিল মাসেই ট্রাম্পকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল| সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের সময় ডোনাল্ড ট্রাম্পের ভারতে আসা নিয়ে সম্মতি জ্ঞাপন করেছে মার্কিন প্রশাসন| তবে, সরকারিভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি|
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আসনে বসার পর এযাবত্ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোই অলান্দে, আৱু ধাবির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন জায়েদ আল নাহান এবং এশিয়ান গোষ্ঠীভুক্ত ১০টি দেশের শীর্ষ নেতারা প্রধান অতিথি হিসেবে গণতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত ছিলেন| এবার নতুন সংযোজন হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top