News Flash

  • Home
  • Uncategorized
  • এবার রাজ্যের ‘কিউ’ আনারস যাচ্ছে দুবাই
Image

এবার রাজ্যের ‘কিউ’ আনারস যাচ্ছে দুবাই

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১২ জুলাই ৷৷ ‘ক্যুইন’-এর পর এবার প্রথণবারের মতো রাজ্যের ‘কিউ’ প্রজাতির আনারস দুবাই পাড়ি দিতে চলেছে৷ এ উপলক্ষে দারচৈয়ে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে কিউ প্রজাতির আনারস দুবাই পাড়ি দেওয়ার সূচনা হয়৷ কুমারঘাট মহকুমার হর্টিকালচার উপধিকর্তা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস ও বিধায়ক সুধাংশু দাস, সমাজসেবী কিরিট দাস, দপ্তরের উপধিকর্তা রতিশ মালাকার প্রমুখ৷

অনুষ্ঠানে বিধায়ক ভগবান দাস বলেন, দারচৈ গ্রাম হচ্ছে আনারস চাষের এক উৎকৃষ্ট স্থান৷ আনারস উৎপাদনে দারচৈর নাম এখন শুধু রাজ্যেই নয়, বিশ্বেও এর পরিচিতি লাভ করতে চলেছে৷ তিনি দারচৈয়ের  পার্শ্ববর্তী নালকাটার ন্যারামেক কারখানা পুনরায় চালু করার জন্য সচেষ্ট হবেন বলে জানান৷ অনুষ্ঠানে বিধায়ক সুধাংশু দাস বলেন, এখানকার আনারস বিদেশে রপ্তানীর মাধ্যমে বিশ্বের মানুষ এ রাজ্যের হর্টি সম্পদের গুণমান সম্পর্কে বিশেষভাবে পরিচিত হবেন৷ তিনি রাজ্যের উৎপাদিত আনারস বিদেশে রপ্তানীর ব্যবস্থা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারচৈ ভিলেজের চেয়ারম্যান জে ডার্লং৷ স্বাগত ভাষণ দেন কুমারঘাট মহকুমা হর্টিকালচার কার্যালয়ের উপধিকর্তা কৃষ্ণেন্দু চক্রবর্তী৷ উল্লেখ্য, আজ দারচৈ থেকে দুবাইয়ে রপ্তানীর উদ্দেশ্যে ১৩৯১ কেজি কিউ প্রজাতির আনারস ১৩ টাকা কেজি দরে পাঠানো হয়৷ অনুষ্ঠানে অতিথিগণ পতাকা নেড়ে এই কিউ প্রজাতির আনারস রপ্তানীর সূচনা করেন৷ চারজন আনারস চাষীর হাতে অনুষ্ঠানে আনারসের মূল্য বাবদ ১৮ হাজার ৮৩ টাকার চেক তুলে দেওয়া হয়৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top