News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে লালুপ্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করলেন অশোক গেহলট
Image

বিহারে লালুপ্রসাদ যাদবের সঙ্গে বৈঠক করলেন অশোক গেহলট

পাটনা, ১২ জুলাই (হি.স.) : অসুস্থ লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শারীরিক অসুস্থতার জন্য প্যারোলে মুক্ত রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা হয় তার। সম্প্রতি বিহারে ফিরে আসেন তিনি।
এদিন পাটনায় আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান কংগ্রেস নেতা অশোক গেহলট। শয্যায় শায়িত অবস্থাতেই অশোক গেহলটের সঙ্গে কথা বলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সেই বৈঠকের ছবি প্রকাশ করেন অশোক গেহলট। আরজেডি নেতার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সত্যেন্দ্র নারায়ণ সিনহার শততম জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানে যোগ দিতে পাটনায় এসেছেন অশোক গেহলট। এদিন প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আরজেডি-কে সঙ্গে নিয়ে বিহারে ভাল ফল করতে চাইছে কংগ্রেস। জেডিইউ-বিজেপি জোটের আগ্রাসনকে রুখতে তৎপর কংগ্রেস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top