News Flash

  • Home
  • Uncategorized
  • অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভায় যোগ দিতে গুজরাটে পৌঁছালেন মোহন ভাগবত
Image

অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভায় যোগ দিতে গুজরাটে পৌঁছালেন মোহন ভাগবত

ভদোদরা, ১২ জুলাই (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভায় যোগ দিতে গুজরাটের সোমনাথে গেলেন সরসংঘচালক মোহন ভাগবত। অাগামী ১৫ থেকে ১৭ জুলাই সোমনাথ শহরে অনুষ্ঠিত হতে চলেছে অারএসএস-র অখিল ভারতীয় প্রান্ত প্রচারকদের সভা। বৃহস্পতিবার সংঘের মুখপাত্র বিজয় থাকর।
তিনি বলেন, এদিন গুজরাটের সোমনাথ শহরে পৌঁছে সরসংঘচালক মোহন ভাগবত সোমনাথ মন্দির দর্শন করেন।
এদিন সরসংঘচালককে মন্দিরে স্বাগত জানান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান কেশুভাই প্যাটেল। মন্দিরের প্রার্থনায় যোগ দিয়ে তিনি দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল-র মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এদিন সোমনাথ শহরে পৌঁছাবেন অারএসএস-র সর কার্যবাহ ভাইয়াজী যোশী। সংগঠনের বৈঠক সম্পর্কে সংঘের মুখপাত্র বিজয় থাকর বলেন, তিন দিনের এই সভায় যোগ দিতে ইতিমধ্যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব, ক্ষেত্রীয় প্রচারক, প্রান্ত প্রচারকরা পৌঁছে গেছেন। বৈঠকে মূলত অাগামীদিনে সংগঠনকে কীভাবে অারও শক্তিশালী করা যাবে, তা নিয়ে অালোচনা হবে। প্রায় দুশো প্রতিনিধি এই বৈঠকে যোগ দিচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন অারএসএস-র দুই প্রধান সরসংঘচালক মোহন ভাগবত ও সর কার্যবাহ ভাইয়াজী যোশী-র সঙ্গে বৈঠকে বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top