News Flash

  • Home
  • Uncategorized
  • ভেটেরিনারি কাউন্সিলের অনুমোদন পেল আর কে নগরের পশু মহাবিদ্যালয়
Image

ভেটেরিনারি কাউন্সিলের অনুমোদন পেল আর কে নগরের পশু মহাবিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  রাজ্যবাসীদের জন্য আরেকটি খুশির বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আতংক কাটল ভেটেরিনারি কলেজে পাঠরতদের৷ আরকে নগর অবস্থিত ভেটেরিনারি কলেজকে ইন্ডিয়ান কাউন্সিলের অনুমোদন দিয়েছে৷ মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার আগে মঙ্গলবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গজেন্দ্র সিংম শেখায়াত এবং রাষ্ট্রমন্ত্রী রাধামোহন সিংয়ের সঙ্গে রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমার এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়৷ এই বৈঠকের পরই কেন্দ্রীয় সরকার এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ২০১২ সাল থেকে ভেটেরিনারি কলেজের ছাত্রছাত্রীদের শংসাপত্রে কাউন্সিলের সিলমোহর পাড়বে৷ উল্লেখ্য, এতদিন দরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন্তুন নিয়ে পঠনপাঠন চলছিল ভেটেরিনারি কলেজটিতে৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এখন থেকে এই কলেজের ছাত্রীদের শংসাপত্রে তাঁদের কলেজের পাশাপাশি কাউন্সিলের সিল মোহর পড়বে৷ এদিকে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীরা খুবই খুশি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top