News Flash

  • Home
  • Uncategorized
  • গাছতলায় পঠনপাঠন সচক্ষে দেখে উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর
Image

গাছতলায় পঠনপাঠন সচক্ষে দেখে উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ডিজিটাল ব্ল্যাকবোর্ড শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন দেশজুড়ে চর্চা চলছে, তখন রাজ্যের এমন বিদ্যালয় আছে যেখানে গাছতলায় চলছে পঠনপাঠন৷ পরিস্থিতির করুণ দশা সচক্ষে দেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিদ্যালয়গুলিতে টানা সার্জিকেল স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন৷ মঙ্গলবার মধুবন কাঁঠালতলি উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি কার্যত হতবাক হয়ে যান৷ বিদ্যালয়ে একটি বড় গাছে নীচে শিক্ষক ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে মাটিতে উপবিষ্ট ছাত্রছাত্রীদের পাঠ দিচ্ছিলেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই দশার কারণ জানতে চান৷ কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেননি৷ উচ্চমাধ্যমিক বিদ্যালয় হলেও পরিকাঠামোর বিস্তর অভাব রয়েছে৷ এমন কি নেই শ্রেণি কক্ষও৷ খোঁজখবর নিয়ে মন্ত্রী জানতে পারেন, বহু আগে শ্রেণিকক্ষের জন্য টাকা দেওয়া হয়েছিল৷ কিন্তু এই অর্থ কোথায় গেছে তার হিসাব স্থানীয়ভাবে কোনও আধিকারিকই দিতে পারেননি৷

তাঁর নির্দেশে, বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শম্পা সাহাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আধিকারিকরা৷ তবে আপাতত এই দৃশ্য দেখে সর্বসমক্ষে মুখ খুলতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, বিগত ২৫ বছরে রাজ্যের শিক্ষার নামে কী হয়েছে তার দৃষ্টান্ত এই বিদ্যালয়৷ বিদ্যালয়টি কোনও প্রত্যন্ত এলাকায় নয়৷ যোগাযোগ ব্যবস্থারও কোনও অপ্রতুলতা নেই৷ অথচ করুণ দশায় ধুঁকছে বিদ্যালয়টি৷ উল্লেখ্য, সোমবারও তিনি বিদ্যালয় পরিদর্শন জারি রেখেছিলেন৷ এদিন তিনি হেনরি ডিরোজিও অ্যাকাডেমিতে যান৷ সেখানে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অব্যবস্থা দেখে প্রধানশিক্ষককে শোকজ নোটিশ পাঠানোর নির্দেশ দেন আধিকারিকদের৷ তাছাড়া এদিন নন্দনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও যান মন্ত্রী৷ সেখানে গিয়েও তিনি সুকলের অব্যবস্থা লক্ষ্য করেছেন৷ প্রসঙ্গত, সুকল পরিদর্শনের মধ্যে একমাত্র কামিনীকুমার মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top