News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আইপিএফটির বিবাদে অগ্ণিগর্ভ জম্পুইজলা ও টাকারজলা
Image

বিজেপি ও আইপিএফটির বিবাদে অগ্ণিগর্ভ জম্পুইজলা ও টাকারজলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ শরিকি ঝামেলায় উত্তপ্ত হয়ে রয়েছে জম্মুইজলা- টাকারজলা এলাকা৷ সোমবার বিজেপি কর্মীদের হাতে

জম্পুইজলা ও টাকারজলায় আইপিএফটির কর্মীরা পথ অবরোধ করেছে৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

রামধোলাই খাওয়ার পর মঙ্গলবার প্রতিশোধ নেয় আইপিএফটি কর্মীরা৷ এদিন সকাল থেকেই দফায় দফায় দোকানপাট ও বাড়িঘরে হামলা চালায় আইপিএফটি কর্মীরা৷ অভিযোগে জানা গেছে, সকাল থেকেই জম্মইজলা ও টাকারজলা বাজারে আইপিএফটি কর্মীরা বিজেপি সমর্থীত ব্যবসায়ীদের দোকানে ভাঙচুর চালিয়েছে৷ শুধু তাই নয়, ওই এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি ঘরেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইপিএফটির বিরুদ্ধে৷ পাশাপাশি উৎশৃঙ্খল আইপিএফটির কর্মীরা এদিন খুমুলুঙ – জম্পুইজলা – টাকারজলা পথ অনির্দিষ্টকালের জন্য অবরোধে নামেন৷ বিকেলে পুলিশ সুপারেরর অনুরোধে তারা অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু পরিস্থিতির থমথমে ভাব কাটেনি৷ ক্রমেই পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ায় প্রশাসনের তরফে জম্পুইজলা ও টাকারজলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ, টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে৷

সোমবার বিজেপি কর্মীদের হাতে আইপিএফটি কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ৷ এরই প্রতিশোধ নিতে গিয়ে মঙ্গলবার সকাল থেকেই আইপিএফটির কর্মীদের হিংস আক্রমণে উত্তপ্ত হয়ে উঠে জম্পুইজলা ও টাকারজলা এলাকা৷ অভিযোগে জানা গেছে, আইপিএফটি কর্মীদের আক্রমণের কারণে বিজেপি সমর্থীত ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন৷ স্থানীয় সূত্রে খবর, আইপিএফটি কর্মীরা বেশ কয়েকটি  দোকানে ভাঙচুর চালিয়েছে৷ এছাড়া বিজেপি সমর্থীতদের বাড়ি ঘরেও ভাঙচুরের অভিযোগ উঠেছে আইপিএফটির বিরুদ্ধে৷ এই ঘটনায় এদিন বিজেপি জম্পুইজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মা ১৫ জন আইপিএফটি কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন৷

স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশের সামনেই আইপিএফটি কর্মীরা সন্ত্রাস চালিয়েছে জম্পুইজলা ও টাকারজলা এলাকায়৷ জম্পুইজলার মন্ডল সভাপতি নির্মল দেববর্মা জানান, এদিন বুদ্ধিবাজারে বাদল দেববর্মা ও ভিক্টর রাঙ্খল নামে দুই বিজেপি কর্মীকে আইপিএফটি কর্মীরা প্রচন্ড মারধোর করেছে৷ তাদের দুজনের বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাতও করেছে আইপিএফটি কর্মীরা৷ তাঁর অভিযোগ, বাদল দেববর্মার কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে৷

এদিকে সকাল ৯টা থেকে আইপিএফটি কর্মীরা খুমুলুঙ-জম্পুইজলা-টাকারজলা রাস্তা অবরোধ করে৷ অবরোধ চলাকালীন অবরোধকারীরা রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্রশাসনের তরফে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও আইপিএফটি কর্মীরা তা শুনেননি৷ শেষে বিকাল চারটা নাগাদ সিপাহীজলা জেলা পুলিশ সুপারের অনুরোধে আইপিএফটি কর্মীরা অবরোধ প্রত্যাহার করেন৷ কিন্তু হিংস্রতা থামেনি৷

এদিন বিকেলে বুদ্ধিবাজারে আইপিএফটি কর্মীরা আরোও পাচটি বাড়িতে হামলা চালায়৷ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তরফে শান্তি বৈঠকের ডাক দেওয়া হয়৷ ওই বৈঠকে বিজেপির নির্মল দেববর্মা এবং আইপিএফটির বজ্রলাল দেববর্মা ও রামনাথ দেববর্মা উপস্থিত ছিলেন৷ পুলিশের উপস্থিতিতে এই শান্তি বৈঠকে উভয় দলকেই নিজেদের মধ্যে বোঝাপরা করে নেওয়া উচিত বলে দাবি করেন টাকারজলা থানার ওসি৷ শান্তি বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল কোনও দলের কর্মীরাই হামলা হুজ্জুতিতে নামবেন না৷ কিন্তু, বিজেপি  ও আইপিএফটির নেতারা ফিরে যেতেই ফের জম্পুইজলা আইপিএফটি কর্মীদের তান্ডব শুরু হয়ে যায়৷ ফলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top