News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রুপ না মিলিয়ে এক রোগীর রক্ত অন্য রোগীকে পুশ, উত্তেজনা আইজিএমে
Image

গ্রুপ না মিলিয়ে এক রোগীর রক্ত অন্য রোগীকে পুশ, উত্তেজনা আইজিএমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ব্লাড গ্রুপ না মিলিয়ে এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে পুশ করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে আগরতলার আইজিএম হাসপাতালে৷ এ ধরনের বেনজির ঘটনা ঘটিয়ে অভিযুক্ত নার্স ঘটনাস্থল থেকে কেটে পড়েন৷ এ ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালের ভিতরে এবং বাইরে উত্তেজনা দেখা দিয়েছে৷

ঘটনার বিবরণে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি জনৈক রোগীর নাম পদবি এবং ব্লাড গ্রুপ না মিলিয়ে অপর রোগীকে পুশ করে দেন এক কর্তব্যরত নার্স৷ কিছুক্ষণ পর ওই রোগীর এক আত্মীয় হঠাৎ বিষয়টি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে অপর এক কর্তব্যরত সেবিকাকে বিষয়টি বললে তিনি এগিয়ে আসেন৷ তিনি দেখেন রোগীকে অন্য গ্রুপের রক্ত পুশ করা হয়েছে৷ ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়৷ যদিও পরবর্তী সময়ে গ্রুপ মিলিয়ে রোগীকে সঠিক রক্ত দেওয়া হয়৷ এদিকে এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়ালে এরই মধ্যে গরমিলে রক্ত পুশকারী নার্স হাসপাতাল থেকে গা ঢাকা দিয়ে দেন৷ পরবর্তী সময়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের কাছে বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁরা ঘটনা সম্পর্কে কোনও মন্তব্য না দিয়ে এড়িয়ে যান৷ জানা গেছে, পুরো ঘটনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তর৷ সেই মোতাবেক মঙ্গলবার ঘটনার সম্পূর্ণ রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ রিপোর্ট হাতে আসার পর তদন্ত শুরু হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top