News Flash

  • Home
  • Uncategorized
  • সীতারাম ইয়েচুরিকে দেশদ্রোহী বলে কটাক্ষ বিজেপির
Image

সীতারাম ইয়েচুরিকে দেশদ্রোহী বলে কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ সিপিআইএম-এর সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরিকে দেশদ্রোহী বলেছে বিজেপি-র ত্রিপুরা প্রদেশ

সোমবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷ ছবি নিজস্ব৷

কমিটি৷ একই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্ণ তুলে সাধারণ মানুষকে বিভ্রাত করার অভিযোগও তোলা হয়েছে এই বামনেতার বিরুদ্ধে৷ বিজেপি-র তরফে আহূত এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক বলেন, মা বাবা আদর করে না রেখেছিলেন সীতারাম৷ এখন এই সীতারাম নামের বিপরীতে গিয়ে কাজ করছেন ইয়েচুরি৷ রাজ্যে এসে সাংবাদিক সম্মেলনে করে যে সব অভিযোগ করেছেন তার কোনও ভিত্তি নেই৷ এমন-কি রাষ্ট্রদ্রোহীর মতো আচরণও করেছেন তিনি৷ তাঁর বয়ানে এটা স্পষ্ট৷ যদিও সেটা তাঁর এবং তাঁর পার্টির চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র৷ তিনি বলেন, এটা ঠি, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেশ কয়েকটি ঘটনায় শাসকদলের নেতার অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷ কিন্তু দেখা গেছে এ সব ঘটনার পেছনে অনৈতিক আর্থিক লেনদেনের সম্পর্ক রয়েছে৷ সর্বহারা নেতাদের অ্যাকাউন্টে একযোগে মোটা অঙ্কের অর্থ এসে যাওয়ার ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়৷ পুলিশ এ সব অনুসন্ধান করে দেখছে৷ তিনি বলেন, ইতোপূর্বে প্রত্যেকটি নির্বাচনের পর সিপিআইএম টানা সন্ত্রাস চালিয়ে গেছে৷ এ সব ত্রিপুরাবাসী ভুলে যায়নি৷ একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত করেছে বামেরা৷ ১৩ বিধানসভা এবং তার পর পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের নমুনা এবং বর্বরতা ভুলে যাননি ত্রিপুরাবাসী৷ এ সবের প্রতিাদ যাঁরা করেছেন তাঁরা আক্রমণের শিকার হয়েছেন৷ পরিস্থিতি সে পর্যায়ে গিয়ে গিয়েছিলেন তা ভোলা যায় না৷ ভৌকি বলেন, ১৮ নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটিও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটেনি৷ যদিও ক্ষমতাচ্যুত সিপিআইএম কয়েকটি স্থানে সন্ত্রাস সংগঠিত করার চেষ্টা চালিয়েছে৷ নির্বাচনের আগে বিজেপি-র বহু নেতা বাম সন্ত্রাসে প্রাণ হারিয়েছেন৷ তিনি বলেন, সীতারাম ইয়েচুরি এখন এ সব ভুলে গিয়ে বিজেপি’র উপর মিথ্যা বিভ্রান্তির অভিযোগ আনছেন৷ যদিও ত্রিপুরাকে অস্থির করে তোলার চেষ্টা ব্যর্থ হচ্ছে৷ প্রথমে পাহাড়ে খাদ্য সংকটের মিথ্যা অভিযোগ, কখনও আবার ছেলেধডা নামে গুজব রটিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা তারা করেছেন৷ তবে জনগণের সহযোগিতায় রাজ্য সরকার এ সব ব্যর্থ করে দিয়েছে৷ তাই এখন ত্রিপুরায় সন্ত্রাসের কথা বলে অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে সিবিআইএম৷ বিজেপি-র রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিক আরও বলেন, সিপিআইএম বরাবরই দেশদ্রোহী৷ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে সীতারাম ইয়েচুরি নিজেকে তাঁর পার্টির সামনে আরও বড় দেশদ্রোহী হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন৷ শান্তি প্রতিষ্ঠার জন্য এখন জঙ্গি কিংবা পাথরবাজদের মরলে সীতারাম ইয়েচুরিদের কষ্ট হয়, ব্যথিত হন তাঁরা৷ বরাবরই এঁরা দেশের বিরুদ্ধে মন্তব্য করে গেছেন৷ এখনও তাঁদের মানসিক পরিবর্তন হয়নি৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, মহিল মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত এবং নেতা বাহারুল ইসলাম মজুমদার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top