News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, পাল্টা হামলায় আহত দু’জন সৈনিক
Image

শোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী, পাল্টা হামলায় আহত দু’জন সৈনিক

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমন অভিযানে পুনরায় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| তবে, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন সেনা অফিসার সহ দু’জন সৈনিক| গুরুতর জখম অবস্থায় দু’জন সেনা জওয়ানকে উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগ-এ অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কুন্দলান গ্রামে অবস্থিত একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুন্দলান গ্রামে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর যৌথ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| তবে, জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের পাল্টা হামলায় গুরুতর জখম হয়েছেন সেনা অফিসার সহ দু’জন সৈনিক| পুলিশ সূত্রের খবর, জঙ্গিদের পাল্টা হামলায় জখম হয়েছেন সেনাবাহিনীর একজন জয়েন্ট কমিশনড অফিসার এবং একজন সৈনিক| আহত সেনা জওয়ানদের উদ্ধার করে শ্রীনগরের বাদামিবাগ-এ অবস্থিত সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এদিকে, জঙ্গি দমন অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর নিক্ষেপ করে বিক্ষোভকারীরা| প্রত্যুত্তরে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে আহত হয়েছেন অন্তত ২০ জন বিক্ষোভকারী| আহত ২০ জনের মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে| তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top