News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সুকলগুলির অবস্থা খুবই করুণ, ডিইওদের পরিদর্শনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
Image

রাজ্যের সুকলগুলির অবস্থা খুবই করুণ, ডিইওদের পরিদর্শনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাজ্যের সুকল গুলির অবস্থা খুবই করুণ৷ এর জন্য শিক্ষা দপ্তরের বিভিন্ন পদাধিকারীরাও দায়ি  তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী৷ তাই, জেলা শিক্ষা আধিকারীকদের প্রতিটি সুকল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি৷ পরিদর্শন শেষে শিক্ষা দপ্তরে রিপোর্ট জমা দেওয়া জন্য বলেছেন তিনি৷ ভবিষ্যতে সুকল পরিদর্শনে রিপোর্টের সাথে মিল পাওয়া না গেলে ওই জেলা শিক্ষা আধিকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাঁর সাফ কথা, কোনও আধিকারীদের গাফিলতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধবংসস্তুপে পরিণত হতে দেওয়া যাবে না৷ গাফিলতির প্রমাণ মিললেই কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

সম্প্রতি শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজধানী আগরতলা এবং মফস্বলের সুকল পরিদর্শন শুরু করেছেন৷ তাতে, প্রচুর গাফিলতির প্রমাণ তিনি পেয়েছেন৷ এরজন্য সুকল কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারীকরাও যে দায়ি তা সহজেই বুঝতে পেরেছেন শিক্ষামন্ত্রী৷ কারণ, রাজধানী আগরতলার বেশ কয়েকটি সুকল বিদ্যালয় পরিদর্শকের গাফিলতির প্রমাণ পেয়েছেন তিনি৷ সোমবার হেনরি ডিরেজিও সুকল পরিদর্শনে গিয়ে বেশকিছু ত্রুটি পেয়েছেন শিক্ষামন্ত্রী৷ বিশেষ করে মেড ডি মিলের কোনও হিসেব দিতে পারেননি সুকল কর্তৃপক্ষ৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি থেকে ওই সুকলে মিড ডে মিলের কোনও হিসেবে রাখা ছিলনা৷ তাতে, আর্থিক অনিয়মের বিষয়টি অস্বীকার করা যায় না৷ এদিকে, ওই সুকলের এক শিক্ষক বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন৷ এই সমস্ত কারণে সুকলের প্রধান শিক্ষক এবং ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করার নিদের্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, সুকল গুলি পরিদর্শনের দায়িত্বে যে আধিকারীকরা রয়েছেন তাদের গাফিলতির প্রমাণ মিলছে৷ কারণ, সুকল গুলিতে প্রতিনিয়ত পরিদর্শন করা হলে এই ধরনের ত্রুটি গুলি সহজেই কাঁটিয়ে তোলা যেত৷ তাছাড়াও এমন অনেক গাফিলতি রয়েছে যে গুলি শুধুমাত্র নজরদারির অভাবে সুকলগুলিতে ঘটেছে৷

তাই, ৮টি জেলার জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি সুকল সরেজমিনে পরিদর্শন করে শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ রিপোর্টে কোনও ধরনের গাফিলতি কিংবা ত্রুটি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি৷ কারণ, ভবিষ্যতে সুকল পরিদর্শনে গিয়ে রিপোর্টের সাথে মিল খুঁজে না পাওয়া গেলে ওই জেলা শিক্ষা আধিকারীকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

এদিন শিক্ষামন্ত্রী দাবি করেন, সম্প্রতি সুকল পরিদর্শনের ফলে সুকল গুলিতে আমূল পরিবর্তন এসেছে৷ শিক্ষক শিক্ষিকারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতই পালন করছেন৷ তাছাড়া সম্প্রতি যে সুকলগুলিতে পরিদর্শন কালে নির্দিষ্ট কিছু ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল তা পালন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top