News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে বাংলাদেশী যুবকের পাকস্থলি থেকে ছয়টি সোনার বিসুকট উদ্ধার আগরতলা বিমানবন্দরে
Image

পাচারকালে বাংলাদেশী যুবকের পাকস্থলি থেকে ছয়টি সোনার বিসুকট উদ্ধার আগরতলা বিমানবন্দরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ কলকাতায় পাচারকালে আগরতলা বিমানবন্দরে ধরা পড়ল এক সোনা পাচারকারী৷ তার পাকস্থলি থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি সোনার বিসুকট৷ ঘটনাটি ঘটেছে সোমবার৷ সংবাদে প্রকাশ, সোনার বিসুকটগুলি কোনও ব্যাগ থেখে উদ্ধার করা হয়নি৷ উদ্ধার করা হয়েছে ধৃতের পাকস্থলি থেকে৷ সোমবার আগরতলা থেকে বিমানে করে অন্যত্র যাওয়ার সময়  সিআইএসএফ এর জওয়ানদের হাতে ধরা পড়ে বাংলাদেশের কুমিল্লার মহম্মদ নিজাম উদ্দিন নামের এক বাংলাদেশি যুবক৷ তার পেটের ভেতর থেকে সোনার বিসুকট উদ্ধার করা হয়েছে৷ অপারেশন করে পেটের ভেতরে পাকস্থলির কাছে এগুলি পাওয়া গেছে৷

সন্ধ্যায় ১০০ গ্রাম ওজনের মোট ছয়টি নিজাম উদ্দিনের পেটের ভেতর থেকে বার করা হয়েছে বমির টেবলেট খাইয়ে৷ যদিও প্রাথমিক অবস্থায় তার সাথে ব্যাগ থেকে কিছুই পাওয়া যায়নি৷ তাছাড়া ধৃত যুবক প্রথম অবস্থায় অস্বীকার করে যে তার কাছে অবৈধ কিছু আছে৷ কিন্তু, পরে ম্যাটেল ডিটেক্টর দিয়ে তার শরীরে পরীক্ষা নিরীক্ষা করা হলে শরীরে কিছু থাকার বিষয়ে প্রবল সন্দেহ দেখা দেয়৷ এরপর বিভিন্ন ভাবে পরীক্ষা করে দেখা হয়৷ পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ সন্ধ্যায় চিকিৎসকদের সহায়তায় তার পেটের ভিতর থেকে ছয়টি সোনার বিসুকট উদ্ধার করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top