News Flash

  • Home
  • Uncategorized
  • থাইল্যান্ডের প্লাবিত গুহা থেকে উদ্ধার ১১ কিশোর, উদ্ধার কাজ অব্যাহত
Image

থাইল্যান্ডের প্লাবিত গুহা থেকে উদ্ধার ১১ কিশোর, উদ্ধার কাজ অব্যাহত

চিয়াং রাই, ৮ জুলাই (হি.স.): থাইল্যান্ডের চিয়াং রাইয়ের প্লাবিত গুহা থেকে রবিবার ছয় কিশোর উদ্ধার করা হয়। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১১। প্রায় তিনদিন ধরে চলতে থাকা এই উদ্ধার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। উদ্ধারকারী দলের দক্ষতার জন্যই উদ্ধার কাজ দ্রুত তরান্বিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিট নাগাদ গুহার মধ্যে থাকা আরও এক কিশোরকে উদ্ধার হয়। স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া কিশোর এখন ভাল রয়েছে।
থাম লুয়াং গুহায় এখনও আটকে রয়েছে কোচ ছাড়াও আরও এক কিশোর। বেশ কয়েকদিন ধরে চলা উদ্ধার কাজে নেমে রবিবারই প্রথম সাফল্যের মুখ দেখে উদ্ধারকারী দল। সোমবার উদ্ধার হওয়া কিশোরদের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। আমেরিকা, ইউরোপ, চিন সহ থাইল্যান্ডের নেভি সিল এই উদ্ধার কাজে যুক্ত রয়েছে। উদ্ধার হওয়া প্রত্যেক কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুন মাসের ২৩ তারিখে ওয়াইল্ড বোয়ার্স নামে ফুটবল দলটি চিয়াং রাইয়ের গুহায় আটকে পড়ে। ফুটবল দলটির প্রত্যেক সদস্যের বয়স ১১ থেকে ১৬।
সূত্রে দাবি, তাদের সঙ্গে থাকা কোচের বয়স ২৫। আন্তর্জাতিক ১৩ জন ডাইভিং পেশাদার এবং পাঁচ থাইল্যান্ডের নেভি সিল এই উদ্ধার কাজ চালাচ্ছে। প্রশাসনের তরফ থেকে মনে করা হচ্ছে আগামী ৪-৫ দিনের মধ্যে উদ্ধার কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য প্লাবিত থাংলুয়ং গুহায় বিশেষ ধরণের ছোট সাবমেরিন ব্যবহার করা হয়।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, থাইল্যান্ডের প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে নিবিড় ভাবে উদ্ধার কাজ চালচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top