News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক সংকট সহ নানা সমস্যা নিরসনে উদাসীন দপ্তর, প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা দিলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা
Image

চিকিৎসক সংকট সহ নানা সমস্যা নিরসনে উদাসীন দপ্তর, প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে তালা দিলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ জুলাই৷৷ দীর্ঘদিন যাবৎ খোয়াইযের আমপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের সংকট থাকার কারণে

আমপুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা দিয়ে দিয়েছেন স্থানীয় জনগণ৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

ওই এলাকার লোকজন অনেকদিন ধরেই ডেপুটেশন প্রদান করে আসছে জেলা স্বাস্থ্য আধিকারীকের কাছে৷ কিন্তু, যখনই তারা ডেপুটেশ দেয় তখনই তাদেরকে কোন না কোন কথা বলে এড়িয়ে দেয় বলে জানান এলাকাবাসীরা৷ কিন্তু, সোমবার আমপুরা গ্রামের বাসীন্দারা ক্ষুব্ধ হয়ে সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়৷ তালা ঝুলানোর সময় স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ছিলেন স্বাস্থ্যকর্মীরা৷ তাদেরকে দীর্ঘসময় তালাবন্দি করে রাখা হয়৷ পরবর্তীকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক প্রশান্ত দেববর্মা, জেলা শাসক রবীন্দ্র রিয়াং, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ আরও অনেকে৷ পরে সকলে মিলে এক বৈঠক করে তালা খুলে দেওয়া হয়৷ প্রসঙ্গত, এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থার জন্য এলাকার লোকজন স্বাস্থ্য পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছে৷ অবিলম্বে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার দাবী তুলেছেন৷ অন্যথায় আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top