News Flash

  • Home
  • Uncategorized
  • বাঘপত জেলা কারাগারের ভিতরেই খুন কুখ্যাত গ্যাংস্টার মুন্না বজরঙ্গি, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বাঘপত জেলা কারাগারের ভিতরেই খুন কুখ্যাত গ্যাংস্টার মুন্না বজরঙ্গি, তদন্ত শুরু করেছে পুলিশ

বাঘপত (উত্তর প্রদেশ), ৯ জুলাই (হি.স.): চাঞ্চল্যকর ঘটনা| বিজেপি বিধায়কের কাছ থেকে তোলাবাজি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নিয়ে যাওয়ার প্রাক্কালেই খুন হলেন কুখ্যাত গ্যাংস্টার প্রেম প্রকাশ সিং ওরফে মুন্না বজরঙ্গি| সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশের বাঘপত জেলা কারাগারের ভিতরেই খুন হলেন গ্যাংস্টার মুন্না বজরঙ্গি| জেলা কারাগারের ভিতরে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে তৈরি হয়েছে রহস্য| ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বাঘপত জেলা কারাগারের জেলর, ডেপুটি জেলর সহ চারজন জেলরক্ষীকে| ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| উদ্বেগের সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা কারাগারের পদির্শককে সাসপেন্ড করা হয়েছে| কারাগারের ভিতরেই এই ধরনের ঘটনা খুবই চিন্তার বিষয়| কারও বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’

রবিবারই ঝাঁসি জেল থেকে বাঘপত জেলা কারাগারে নিয়ে আসা হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার মুন্না বজরঙ্গিকে| বিজেপি বিধায়ক লোকেশ দীক্ষিত-এর কাছ থেকে তোলা আদায় সংক্রান্ত মামলায় সোমবার নিম্ন আদালতে পেশ করার কথা ছিল মুন্নাকে| আদালতে নিয়ে যাওয়ার প্রাক্কালেই সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ কারাগারের ভিতরেই খুন হন গ্যাংস্টার মুন্না বজরঙ্গি| এডিজি (বন্দী) জানিয়েছেন, ‘সুনীল রাঠী এবং মুন্নার মধ্যে বিবাদ চলছিল, এরই মধ্যেই মুন্নাকে গুলি করে হত্যা করে সুনীল| সুনীলকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| জেলর, ডেপুটি জেলর,ওয়ার্ডেন এবং হেড ওয়ার্ডেনকে সাসপেন্ড করা হয়েছে|’ গ্যাংস্টার মুন্নার আইনজীবী ভি শ্রীবাস্তব জানিয়েছেন, ‘রবিবার রাতে ঝাঁসি থেকে বাঘপত জেলা কারাগারে নিয়ে আসা হয়েছিল মুন্না বজরঙ্গিকে| সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ এক অপরাধী তাকে গুলি করে হত্যা করেছে| কিছু দিন আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে আমরা অবগত করেছিলাম, গ্যাংস্টার মুন্না বজরঙ্গির প্রাণ নিয়ে সংশয় রয়েছে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top