News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত দু’জন, সংকটজনক অবস্থায় এক
Image

আমবাসায় জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত দু’জন, সংকটজনক অবস্থায় এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ জাপানি এনকেফেলাইটিস নামের ভয়ানক সংক্রামক রোগে আক্রান্ত আমবাসায় একই পরিবারের দুই সদস্য৷ আক্রান্ত দুজনকেই কুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, এই দুই রোগীর মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ তারপর একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করে পরবর্তীতে সেই রোগীকে কলকতায় নিয়ে যাওয়া হয়েচে বলে রোগীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷ অপরজনের অবস্থার অবনতি হতে থাকায় তাকেও বর্তমানে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে৷
এদিকে, এলাকায় জাপানি এনকেফেলাইটিস রোগের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ভুগছেন এলাকাবাসীরা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাসা থানার অন্তর্গত উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের সুধারাম এলাকার বাসিন্দা উমা দেব (৩৭) বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন৷ তখন তাঁকে কুলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু দুদিনের চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ তখন তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে তিনি জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত৷ জানা গেছে, এই রোগের চিকিৎসা ব্যবস্থা জি বি হাসপাতালে ভালো নয় বলে উমাদেবীকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, সাত জুলাই তিনি কোমায় চলে যাওয়ায় তাঁকে তৎক্ষণাৎ কলকাতায় নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে উমা দেবের চিকিৎসা চলছে কলকাতায়৷ অপরদিকে ১৮ বছর বয়সী তাপস পাল নামের এক যুবক জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়েছে৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top