News Flash

  • Home
  • Uncategorized
  • কুড়িটি কার্তুজ ও দুইটি পিস্তল সহ আমবাসায় গ্রেপ্তার এসপিও
Image

কুড়িটি কার্তুজ ও দুইটি পিস্তল সহ আমবাসায় গ্রেপ্তার এসপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ কুড়ি রাউন্ড তাজা কার্তুজ, দুটি ম্যাগজিন ও দুটি পিস্তল সহ এক এসপিও জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল তিনটা নাগাদ আমবাসা রেল স্টেসনে৷ ধৃত এসপিও জওয়ানের নাম পরিমল দেববর্মা৷ বাড়ি সিধাইয়ের বালুরবন এলাকায়৷ সে জিরানীয়া থানায় কর্মরত৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শিলচার থেকে আগারতলাগামী এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তির কাছে পিস্তল রয়েছে বলে পুলিশের কাছে গোপন সূত্রে সংবাদ পৌঁছে৷ সেই মোতাবেক আমবাসার এসডিপিও প্রণব দেবনাথের নেতৃত্বে বিশাল সংখ্যায় পুলিশ আমবাসা স্টেশনে পৌঁছে৷ আগারতলাগামী রেলটি আমবাসা স্টেশনে পৌঁছতেই পুলিশ রেলের মধ্যে তল্লাসী চালায়৷ তাতে পরিমল দেববর্মাকে সন্দেহ হয়৷ তার কাছ থেকে দুটি ৭৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও কুড়ি রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে৷ আশঙ্কা করা হচ্ছে ঐ এসপিও জওয়ান অস্ত্র চোরাচালানের সাথে জড়িত৷ তবে পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রসঙ্গত, রাজ্যে একটি আগ্ণেয়াস্ত্র চোরাচালন চক্র সক্রিয় বলে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top