News Flash

  • Home
  • Uncategorized
  • আজ শিলঙে উত্তর পূর্ব পরিষদের বৈঠক
Image

আজ শিলঙে উত্তর পূর্ব পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ সোমবার মেঘালয়ের রাজধানী শিলঙয়ে উত্তর পূর্ব পরিষদ তথা এনইসির বৈঠক বসছে৷ এই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার মেঘালয়ে গিয়েছেন৷ এদিকে বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী ড জীতেন্দ্র সিং সহ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের বহু শীর্ষ আধিকারিক৷
বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যের সব মুখ্যমন্ত্রীর পাশাপাশি সব রাজ্যের অর্থ, পরিকল্পনা ইত্যাদি দপ্তরের মন্ত্রী এবং বিভাগীয় আধিকারীকদের অংশগ্রহণের কথা৷ আট রাজ্য যথাক্রমে অসম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং সিকিম৷ এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে পৃথক ভাবে এই পরিষদ গঠন হয়েছিল ১৯৭২ সালে৷ ২০১৫ সালে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর আগে গিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই৷ এই দুই প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও প্রধানমন্ত্রী নর্থইস্ট কাউন্সিলের বৈঠকে সশরীরে উপস্থিত হননি৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরবেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top