News Flash

  • Home
  • Uncategorized
  • রোগীর মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভাঙচুর তেলিয়ামুড়া হাসপাতালে
Image

রোগীর মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভাঙচুর তেলিয়ামুড়া হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৭ জুলাই৷৷ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ অভিযোগ চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে৷ তবে চিকিৎসকরা এই অভিযোগ খন্ডন করেছেন৷ ঘটনা শনিবার সকালে৷ গোটা হাসপাতালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন৷

জানা গিয়েছে, লেম্বুছড়ার বাসিন্দা হরিমোহন সরকার (৮৬) শনিবার তাঁর নিজ বাড়িতে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁর ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যান৷ রোগীর পরিবারের অভিযোগ, রোগীর খারাপ অবস্থার কথা জানানোর পরও কোনও চিকিৎসক রোগীকে দেখতে আসেননি৷ ঘন্টাখানেক পর ডাক্তার এসে রোগীকে মৃত বলে ঘোষণা করেন৷

এতে উত্তেজিত হয়ে পড়েন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা৷ শুরু হয় হই হট্টগোল৷ একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ হাসপাতালে শুরু হয়ে যায় ভাঙচুর৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে থানা সূত্রে জানা গেছে৷ অপরদিকে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মিথ্যা বলে জানিয়েএছন কর্তব্যরত চিকিৎকরা৷ তাঁদের বক্তব্য, সে সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইনডোরে এক সংকটজনক রোগীকে দেখছিলেন৷ তিনি জানান, ইমার্জেন্সিতে রোগী আসর পর খবর পেয়ে তিনি আউটডোর থেকে ছুটে আসেন ইমার্জেন্সিতে৷ তারপর পরীক্ষা করে দেখেন রোগী মৃত৷ অপরদিকে রোগীর পরিবারের লোকেরা জানান, ইমার্জেন্সিতে কল করার প্রায় এক ঘন্টা পর ডাক্তার আসেন৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে এর আগেও চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির কারণে মৃত্যুর বহু অভিযোগ উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top