News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-ভূটান সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বুনো হাতির
Image

ভারত-ভূটান সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বুনো হাতির

তামুলপুর (অসম), ৮ জুলাই (হি.স.) : অসমে ফের বুনো হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, বাকসা জেলার ভারত-ভূটান সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে হাতিটির৷
বাকসা জেলার তামুলপুর মহকুমার ৩ নম্বর গয়বাড়িতে সংঘটিত হয়েছে এই ঘটনা। গত কয়েকদিন ধরে নাগ্ৰিজুলি এবং পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটি বুনো হাতির দল সন্ত্ৰাস চালাচ্ছিল। এখনও অঞ্চলে বিচরণ করছে ৭০ থেকে ৮০টি হাতির দল।
এদিকে, মধ্য অসমের হোজাই জেলার ঠেপেলাগুড়িতে বুনো হাতির এক শাবকের অবাধ বিচরণে এলাকায় অত্যুৎসাহী মানুষের ভিড় জমেছে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে এলাকার রাস্তা ও সংলগ্ন স্থানে বিচরণ করছে হাতি শাবকটি। ঘটনাস্থলে এসেছে বনকর্মীর এক দল। তাঁরা হাতি শাবকটিকে নিরাপদে জঙ্গলে খেদি পাঠানোর চেষ্টা করছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top