News Flash

  • Home
  • Uncategorized
  • রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠক জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতৃত্বের
Image

রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠক জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি,৮ জুলাই (হি.স.): আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে দলের রণকৌশল কি হবে তা ঠিক করতে রবিবার রাজধানী দিল্লিতে বৈঠকে বসে জনতা দল ইউনাইটেডের শীর্ষ নেতৃত্ব।
এই বৈঠকে যোগ দেন দলের সভাপতি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লোকসভা নির্বাচনে বিহারে জোট শরিক বিজেপির সঙ্গে আসন সমঝোতা সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হয়। নির্বাচনে বিহারে এনডিএ মুখ যে নীতীশ কুমার হবেন তা এদিনের বৈঠকে ঠিক হয়। সম্প্রতি লোকসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে জোট শরিক বিজেপি সঙ্গে জেডি(ইউ)-র মধ্যে দুরত্ব তৈরি হয়।সেই বিষয়টিও এই বৈঠককে আলোচনা হয়।
বৈঠকের পর দলের প্রধান সম্পাদক সঞ্জয় ঝাঁ জানিয়েছেন, ২০১৯ সালের নির্বাচনের কথা মাথায় রেখে দলের জাতীয় সভাপতিকে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী নির্বাচনগুলিতে দলের কি রণকৌশল হবে তা সিদ্ধান্ত নেওয়া হয়।
জনতা দল ইউনাইটেডের নেতা কে সি ত্যাগী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত দল আরজেডি সম্পর্কে কংগ্রেস আগে নিজেদের মনোভাব স্পষ্ট করা। তা না হলে কংগ্রেসের সঙ্গে কোনও রকম সম্পর্ক নয়। একই সঙ্গে কেন্দ্র ও সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন প্রক্রিয়াকে আমরা সমর্থন করি। কিন্তু তা কার্যকর করাটা খুব কঠিন। যেহেতু এতে জনগণের টাকা বাঁচবে তাই এই বিধিকে আমরা সমর্থন জানিয়েছি। মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জনতা দল ইউনাইটেড একক ভাবে নির্বাচনে লড়াই করবে বলেও সিদ্ধান্ত হয় এদিনের বৈঠকে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top