News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানের আজমেরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২ ও আহত ২৪
Image

রাজস্থানের আজমেরে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২ ও আহত ২৪

জয়পুর, ৮ জুলাই (হি.স.): যাত্রীবোঝাই বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২। গুরুতর আহত ২৪। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি রবিবার সকালে রাজস্থানের আজমের জেলার মানগালিয়াওয়াস গ্রামের তাবিজি সেতুতে ঘটেছে।
রাজস্থান সড়ক পরিবহণ নিগমের একটি যাত্রীবোঝাই বাস পালি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। আজমের জেলার মানগালিওয়াস গ্রামের কাছে তাবিজি সেতুতে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার রাজস্থান সড়ক পরিবহণ নিগমের ওই যাত্রীবোঝাই বাসটিকে সজোরে ধাক্কা মারে। রবিবার সকাল ১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১২ জনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে আহত ২৪ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের দেখতে হাসপাতালে যান আজমেরের জেলাশাসক আরতি ডোগরা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ডাম্পার চালক। তাকে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ডাম্পার চালকের বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top