News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা খদ্দেরকে শ্লীলতাহানির দায়ে ব্যবসায়ীর তিন বছরের সশ্রম কারাদন্ড
Image

মহিলা খদ্দেরকে শ্লীলতাহানির দায়ে ব্যবসায়ীর তিন বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ গত ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি জনৈক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে এক ব্যক্তিকে তিন বছরের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকার আর্থিক জরিমানার আদেশ দিয়েছে আদালত৷ খবরে প্রকাশ, কাকড়াবন থানার অধীন হাজিরগঞ্জ এলাকার বাসিন্দা জনৈক কালা মিয়ার দোকানে গত বছরের ১২ ফেব্রুয়ারী আসেন এক মহিলা খদ্দের৷ তখন কালা মিয়া খদ্দের মহিলার শ্লীলতাহানি করে৷ এ ঘটনার পর মহিলাটি কালা মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷ এর ভিত্তিতে থানায় একটি মামলা রুজু হয়৷ সেই মামলার জেরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কালা মিয়াকে৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলে গোমতী জেলার দায়রা জজ আদালতে৷

আদালত ভারতীয় দন্ডবিধির ৩৫৪/৫০৬ এবং পক্সো অ্যাক্টের ৮ নম্বর ধারা অনুযায়ী সাজা শোনায়৷ আদালত কালা মিয়াকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকার আর্থিক জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top