News Flash

  • Home
  • Uncategorized
  • বেঞ্চের অজুহাতে চার বছর ধরে ছুটি, উমাকান্ত অ্যাকাডেমির বর্তমান ও প্রাক্তন প্রধানশিক্ষককে শোকজ
Image

বেঞ্চের অজুহাতে চার বছর ধরে ছুটি, উমাকান্ত অ্যাকাডেমির বর্তমান ও প্রাক্তন প্রধানশিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ চার বছর ধরে উমাকান্ত একাডেমিতে প্রতি সপ্তাহে কোন না কোনও ক্লাশ ছুটি দেওয়া হচ্ছে৷ সুকলে ব্যাঞ্চের অভাব রয়েছে, অজুহাতেই সুকল কর্তৃপক্ষ কোনও অনুমতি ছাড়াই এই তুঘলকি সিদ্ধান্ত চার বছর ধরে কার্যকর হচ্ছে৷ অথচ, শিক্ষা দপ্তর কিংবা রাজ্য মন্ত্রিসভা এতদিন ধরে এ বিষয়ে অন্ধকারে ছিলো৷ শুক্রবার সুকল পরিদর্শনে গিয়ে এই ঘটনার প্রমাণ মিলতেই শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তদানিন্তন প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন৷ পাশাপাশি এদিনই দুইশোটি বেঞ্চ ক্রয়ের নির্দেশ দিয়েছেন৷ আগামী সোমবার থেকে কোনও ক্লাশ যাতে বন্ধ না রাখা হয়, সেই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

রাজধানী আগরতলার বিদ্যালয়গুলিতে চতুর্থদিনেও শিক্ষামন্ত্রীর পরিদর্শন চলছে৷ শুক্রবার রাজন্য স্মৃতিবিজড়িত উমাকান্ত অ্যাকাডেমিতে গিয়ে বাস্তব চিত্র দেখে তিনি  হতবাক হয়ে যান৷ মন্ত্রী দেখেছেন, বিদ্যালয়ের বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে ক্লাশ সারাদিনের দিনের জন্য ছুটি দেওয়া হচ্ছে৷ বেঞ্চ নেই অজুহাতে ২০১৪ সাল থেকে এই তুঘলকি সিদ্ধান্ত কার্যকর হচ্ছে৷ কিন্তু এই বেঞ্চ না থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানোও হয়নি৷ এই খবর জানতে পেরে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তীব্র উষ্মা প্রকাশ করেন৷ সুকলের বর্তমান ও প্রাক্তন প্রধানশিক্ষকের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চান তিনি৷ কিন্তু তাঁরা কেউই এ ব্যাপারে কোনও যুক্তিগ্রাহ্য উত্তর দিতে পারেননি৷ ফলে সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী তাঁর দফতরের অধিকর্তাকে বর্তমান এবং প্রাক্তন প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর নির্দেশ দেন৷ পাশাপাশি প্রয়োজনীয় বেঞ্চের যোগান শনিবারের মধ্যে দেবার নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিককে৷ সোমবার থেকে কোনও অজুহাতেই যেন ক্লাশ ছুটি না দেওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, কোনও অবস্থাতেই বিদ্যালয়ের অনিয়ম বরদাস্ত করা হবে না৷

এদিন তিনি আচার্য্য প্রফুল্লচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ও পরিদর্শন করেছেন৷ সেখানেও নানা ভূল ত্রুটি ধরা পড়েছে৷ শিক্ষামন্ত্রী সকলকে ভুল ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছেন৷ সুকল পরিদর্শন নিয়ে শুক্রবার সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিনে রাজধানী আগরতলায় বিভিন্ন সুকলের অবস্থায় বদল ঘটছে৷ আগের চিত্র এখন দেখা যাচ্ছে না৷ সুকল পরিদর্শনের প্রভাব পড়ছে৷ তাঁর কথায়, শিক্ষক শিক্ষিকারা এখন নির্ভয়ে তাদের সমস্যাগুলি তুলে ধরছেন৷ শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, মিছিলে যেতে না হলে সুকলে আরো ভালো ভাবে পড়ানো সম্ভব৷ তাদের বক্তব্য, প্রায় সময়ই বিভিন্ন মিছিল-মিটিংয়ে তাদের সুকল চলাকালীন সময়েই যোগ দিতে হয়েছে৷ ফলে, সুকলে পঠন পাঠনে ব্যঘাত ঘটেছে৷ কিছু শিক্ষক শিক্ষিকা বদলির দাবি জানিয়েছেন৷ কারণ, দীর্ঘ দিনের অব্যবস্থায় তারা নিজেদেরকে রাখতে চাইছেন না৷ কর্মক্ষেত্রে দীর্ঘদিনের পরিবেশ মানিয়ে নেওয়া যাচ্ছে না৷ তাই তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে বদলির দাবি জানিয়েছেন৷

শিক্ষামন্ত্রীর বক্তব্য, শিক্ষক সমাজকে কোনও ভাবেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না৷ কারণ, গলদ রয়েছে ব্যবস্থাপনায়৷ তাঁর দাবি, সুকল গুলিতে সমস্ত অব্যবস্থা শুধরানো হবে৷ পাশাপাশি তিনি আরোও জানিয়েছেন, শনিবার থেকে সারা রাজ্যের বিভিন্ন সুকলে পরিদর্শন শুরু করবেন৷ তাঁর সাফ কথা, সংশোধনের সুযোগ দিতে চাইছি৷ তবুও হাল না ফেরলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top