News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া ও খোয়াইয়ে দুই গৃহবধূ পাশবিকতার শিকার
Image

বিলোনীয়া ও খোয়াইয়ে দুই গৃহবধূ পাশবিকতার শিকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷  রাজ্যে ২৪ ঘন্টার মধ্যে দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর উপর পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে৷ প্রথম ঘটনা ঘটেছে খোয়াইয়ের চেবরি শচিন্দ্রনগর কলোনিতে এবং অপরটি বিলোনিয়া শহরের উপকন্ঠে৷ জানা গেছে, প্রথম ঘটনায় খোয়াইয়ের চেবরি শচিন্দ্রনগর কলোনি এলাকার এখ বিধবা মহিলা বাড়িতে ঢুকে দুই দুসৃকতী হামলা চালিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করে৷ এক্ষেত্রে দুসৃকতীরা বিধবা মহিলাকে হুমকি দেয় যেন কারোর কাছে মুখ না খুলেন৷ ভয়ে মহিলা এতদিন মুখ খুলেননি৷ কিন্তু আর সহ্য করতে না পেরে বৃহস্পতিবার তিনি খোয়াই থানায় বিস্তারিত ঘটনা খুলে বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ৪৪৮, ৩৬৭ (ডি), ৩২৩ ধারায় ৮১/১৮ নম্বরে মামলা দায়ের করেছে৷ মামলা পেয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে খবরে প্রকাশ৷ তবে ঘটনার ২৪ ঘন্টা পেরেিয় গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ এদিকে অপর একটি ঘটনায় দিনদুপুরে বিলোনিয়া শহরের উপকন্ঠে এক মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে৷ জানা গেছে, ওই মহিলা দুপুরে কালিনগর মোটরস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন৷ তখনই রাস্তায় শুয়ে থাকা রাজীব নামের এক যুবক আচমকা উঠে দাঁড়িয়ে মহিলাকে ঝাপটে ধরে নখ দিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় কাটতে থাকে৷ মহিলার চিৎকারে আশপাশ থেকে স্থানীয় এলাকার জনগণ ছুটে আসেন৷ পরবর্তীতে মহিলাটি বাড়িতে ফিরে গিয়ে তাঁর স্বামীকে সব কথা খুলে বলেন৷ পরে পতি ও পত্নী থানায় এসে অভিযুক্ত রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ এর নম্বর ৪৭/১৮৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪১, ৩৫৪, ৩২৫ ধারায় এই মামলা রুজু করা হয়েছে বলে বিলোনীয়া মহিলা থানার পুলিশ জানিয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top