News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বস্তিতে খালেদা জিয়া, দু’টি মামলায় জামিন নামঞ্জুর
Image

অস্বস্তিতে খালেদা জিয়া, দু’টি মামলায় জামিন নামঞ্জুর

ঢাকা, ৫ জুলাই (হি.স.): আবারও অস্বস্তিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া| ভুয়ো জন্মদিন পালন ও যুদ্ধপরাধীদের মদত দেওয়ার অভিযোগ সংক্রান্ত দু’টি মামলাতেই খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে গেল| বৃহস্পতিবার দু’টি আদালতে শুনানি শেষে খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন বিচারক আহসান হাবিব এবং বিচারক খুরশিদ আলম| পৃথক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ আগস্ট|

আদালতে খালেদা জিয়ার পক্ষে সওয়াল করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার| শুনানিতে তিনি বলেছেন, এটি জামিনযোগ্য ধারা| জামিন পাওয়া তাঁর অধিকার| তবে, শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করেছে আদালত| উল্লেখ্য, ভুয়ো জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী| এছাড়াও, ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি খালেদার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের মদত দেওয়া সংক্রান্ত মামলাটি দায়ের হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top