News Flash

  • Home
  • Uncategorized
  • শামলিতে স্কুলভ্যান ও ট্রাকের সংঘর্ষ, আহত ১৪ জন পড়ুয়া
Image

শামলিতে স্কুলভ্যান ও ট্রাকের সংঘর্ষ, আহত ১৪ জন পড়ুয়া

মুজাফফরনগর, ৫ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের শামলি জেলায় স্কুলপড়ুয়া বোঝাই ভ্যান ও বেপরোয়া ট্রাকের জোরালো সংঘর্ষে কমবেশি আহত হলেন অন্তত ১৪ জন স্কুল পড়ুয়া| আহত পড়ুয়াদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর| বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শামলি জেলায়, কৈরানা বাইপাস রোডে| আহত পড়ুয়াদের উদ্ধার করে পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে ভুরা গ্রাম থেকে কৈরানা অভিমুখে যাচ্ছিল একটি স্কুল ভ্যান| কৈরানা বাইপাস রোডে স্কুল ভ্যান ও ট্রাকের জোরালো সংঘর্ষ হয়| সর্বপ্রথম উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা, পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, স্কুলভ্যান ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন ১৪ জন স্কুল পড়ুয়া| আহত পড়ুয়াদের জেলার পৃথক পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top