News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণাঞ্চলীয় চিনে ভেঙে পড়ল ছোট্ট বিমান, মৃত্যু পাইলটের
Image

দক্ষিণাঞ্চলীয় চিনে ভেঙে পড়ল ছোট্ট বিমান, মৃত্যু পাইলটের

বেজিং, ৫ জুলাই (হি.স.): দক্ষিণাঞ্চলীয় চিনের হাইনান প্রদেশে ভেঙে পড়ল একটি ছোট্ট বিমান| বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন পাইলটের, এছাড়াও অপরজন দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ| বুধবার দক্ষিণাঞ্চলীয় চিনের হাইনান প্রদেশে, ওয়্যানিং শহরের জলাধারে ভেঙে পড়ে একটি বেসরকারি ছোট্ট বিমান|

দুর্ঘটনার সময় বিমানে দু’জন পাইলট ছিলেন, তাঁরা দু’জনই একটি বেসরকারি কোম্পানির কর্মী ছিলেন| বিমান দুর্ঘটনায় তাঁদের মধ্যে একজন পাইলটের মৃত্যু হয়েছে| অপরজন এখনও নিখোঁজ| আশঙ্কা করা হচ্ছে, অপরজনেরও মৃত্যু হয়েছে| তবে, মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত মৃত্যু নিশ্চিত করতে নারাজ প্রশাসন| যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়ল বিমানটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top