News Flash

  • Home
  • Uncategorized
  • সত্তর বছর পর ত্রিপুরেশ্বরী মায়ের অলংকারের হিসাব নিকাশ শুরু
Image

সত্তর বছর পর ত্রিপুরেশ্বরী মায়ের অলংকারের হিসাব নিকাশ শুরু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২ জুলাই৷৷ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের খাজানার হিসাব নিকাশ করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ বিশেষ করে স্বর্ণ ও রূপার

উদয়পুরে গোমতী জেলা শাসকের কার্যালয়ে ত্রিপুরেশ্বরী মাতার উদ্দেশ্যে উৎসর্গ করা স্বর্ণ ও রূপোর অলংকার পরিমাপ করা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থায়৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

অলংকারগুলি হিসাব করা হচ্ছে৷ সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে৷ বুধবারও হবে খাজানার হিসাব নিকাশ৷ প্রথম দিনে দুটি ট্রাঙ্কে রাখা স্বর্ণ ও রূপার অলংকার হিসাব করা হয়েছে৷ বাকি আরও পাঁচ-ছয়টি ট্রাঙ্কের অলংকারগুলি বুধবার ওজন দিয়ে হিসাব করা হবে৷ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই স্বর্ণা লঙ্কার ও মুদ্রার ওজন দিয়ে হিসাব নিকাশ করা হচ্ছে৷ প্রশাসন সূত্রে জানা গেছে সর্বশেষ হিসাব করা হয়েছিল ১৯৪৯ সালে৷

সংবাদে প্রকাশ, সোমবার গোমতী জেলা শাসকের ট্রেজারি বিভাগে  মজুত রাখা মাতা ত্রিপুরেশ্বরীকে উৎসর্গ করা বিভিন্ন স্বর্ণা, রূপা ও মূল্যবান মুদ্রার হিসাব নিকাশ করার উদ্যোগ নেওয়া হয়৷ পরিমাপ কমিটির চেয়ারম্যান হলে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক সুব্রত পাল৷ তাছাড়া কমিটিতে রয়েছেন গোমতী জেলার জেলা শাসক টি কে দেবনাথ, মহকুমা শাসক সুভাশিষ বন্দ্যোপাধ্যায়, জেলা পুলিশ সুপার এ আর রেড্ডি, ডিএফও, সিনিয়র ডিসি প্রমুখ৷ এদিন সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলা শাসকের অফিসের ট্রেজারিতে শুরু হয় খাজানার হিসাব নিকাশ৷ দুটি ট্রাঙ্কের অলংকার পরিমাপ করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, স্বর্ণালঙ্কারের মোট ওজন ৭৯৪৭০৭০ গ্রাম৷ কেজির হিসাবে ৭ কেজি ৯৪৭ গ্রাম৷ যার বাজার মূল্য নূ্যনতম ২ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৭৬৭ টাকা৷ এদিকে, রূপার অলংকারের মোট ওজন ৪১৬৩০৯১ গ্রাম৷ কেজির হিসাবে ৪১ কেজি ৬৩১ গ্রাম৷ জানা গিয়েছে, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি রাজন্য আমলের মুদ্রা এবং ব্রিটিশ আমলের মুদ্রাও রয়েছে৷ এইসব মুদ্রার লক্ষ লক্ষ টাকা বলে জানা গিয়েছে৷ এদিকে, আগামী বুধবার আরও কিছু ট্রাঙ্কের স্বর্ণ ও রূপার অলংকারের হিসাব নিকাশ করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top