News Flash

  • Home
  • Uncategorized
  • অনুগ্রহের পাত্র এডহক শিক্ষকরা
Image

অনুগ্রহের পাত্র এডহক শিক্ষকরা

সায়ন্তক চৌধুরী

বর্তমানে চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটছে ১০৩২৩ জন শিক্ষকের৷ বিগত বাম সরকারের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যেন তারা তৈরী হচ্ছে৷ বিগত বাম সরকার রাজ্যজুড়ে যে উন্নয়নে ধবজা উড়িয়েছিলেন তারই শিকার হন রাজ্যের নিরীহ বেকার ১০৩২৩ জন যুবক যুবতী৷ এক সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বহিঃরাজ্যে নির্বাচনী ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে, ত্রিপুরা বাম সরকার থাকায় স্বর্ণযুগ চলছে৷ আর সেই স্বর্ণযুগে রাজ্যের ১০৩২৩ জন বেকারের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হল৷ বর্তমানে এই সব

শিক্ষক গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে৷ উল্লেখ্য, বামফ্রন্ট সরকার অবৈধভাবে তাদেরকে শিক্ষক পদে চাকুরী দিয়েছিল৷ সুপ্রিম কোর্ট ২০১৭ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত তাদের চাকুরীর মেয়াদ বাড়িয়েছিল৷ পরে অবশ্য রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে তাদের এডহক হিসাবে নিযুক্তি দেয় ৩০ জুন পর্যন্ত৷ সেই হিসাবে শনিবার তাদের চাকুরীর মেয়াদ শেষ হল৷ কিন্তু, রাজ্য সরকার তাদের চাকুরীর মেয়াদ আরও চারদিন বাড়ালো৷ কেন এ মেয়াদ চারদিন বৃদ্ধি করা হল৷

এ বাড়ানোর পেছনে বর্তমান সরকারের একটা সদিচ্ছা কাজ করছে৷ বর্তমান সরকার তাদের চাকুরীর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ এ আবেদনের শুনানী হবে চার জুলাই৷ এবং এ জন্য রাজ্য সরকার তাদের চাকুরীর মেয়াদ চারদিন বাড়ালো৷ কিন্তু এরপরও প্রশ্ণ থেকে যায়৷ প্রশ্ণ হল চার জুলাই শুনানির নিশ্চয়তা কতটুকু? শুনানির দিনতো পিছিয়েও যেতে পারে৷ তখন রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে? এ ছাড়াও যদি ধরা হয়- রাজ্যে সরকারের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট শিক্ষকদের চাকুরীর মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করল৷ তারপর ওই হতভাগারা কই যাবে? অনেকের মতে এটি কোন সমাধান সূত্র নয়৷ কিন্তু, রাজ্য সরকারকেও আইনের মাঝে থেকে সব কিছু করতে হচ্ছে৷ এমন পরিস্থিতিতে ১০৩২৩ জন শিক্ষক অকূল সাগরে পড়লো৷ তাদের নিয়ে যেন বাম সরকার পাশা খেললো৷ মেলারমাঠের কূটকৌশলের শিকার যে ১০৩২৩ শিক্ষক৷ তাদের মধ্যে অনেকে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি ঘর করে চোখে সর্ষে ফুল দেখছে৷ ধীরে ধীরে তারা যেন না ঘরকা, না ঘাটকায় পরিণত হচ্ছে৷ তাদের চোখে মুখে ফুটে উঠছে বিষন্নতার ছাপ৷ সমাজে তারা যেন অনেকটা অনুগ্রহের পাত্রে পরিণত৷ কারা এর জন্য দায়ী?

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top