News Flash

  • Home
  • Uncategorized
  • পিইউসিএল-এর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের
Image

পিইউসিএল-এর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২ জুলাই (হি. স.) : স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যে একাধিক ভুয়ো সংঘর্ষ হয়েছে বলে পিটিশন জমা দিয়েছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল)| তার ভিতিতেই আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চ এই অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেয়ে আদিত্যনাথ সরকারকে নোটিশ দিয়েছে।
সাম্প্রতিক কালে রাজ্যে একাধিক ভুয়ো সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শীর্ষ আদালতে পিটিশন জমা দিয়েছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) | এই অভিযোগে মানবাধিকার সংগঠনটির তরফে তাদের আইনজীবী সঞ্জয় পারিখ দাবি করেছেন, সাম্প্রতিক কালে উত্তরপ্রদেশে ৫০০টি সাজানো এনকাউন্টার চালানো হয়েছে, যাতে ৫৮ জনের প্রাণহানি হয়েছে।
সোমবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি দীপক মিশ্র ও দুই বিচারপতি এএম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে | এদিনের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। নোটিসে প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চ ভুয়ো সংঘর্ষের অভিযোগ সম্পর্কে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনও ভুয়ো এনকাউন্টারের ব্যাপারে রাজ্য সরকারকে আগে নোটিস দিয়েছিল। পিইউসিএলের তরফে বর্তমান শুনানি পর্বে তাদেরও সামিল করার আবেদন করা হয়। যদিও বেঞ্চ তাতে সায় দেয়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top