News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি, মন্দসৌরে গণধর্ষণের নির্যাতিতা শিশুর পরিবার
Image

অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি, মন্দসৌরে গণধর্ষণের নির্যাতিতা শিশুর পরিবার

ইন্দোর, ১ জুলাই (হি.স.) : মধ্যপ্রদেশের মন্দসৌরে গণধর্ষণের পর নৃশংস অত্যাচারের শিকার হওয়া শিশুর বাবা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানালেন। তিনি দাবি করেন, ‘আমাদের পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ চায় না। আমরা চাই এই মামলার আইন প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন হোক এবং অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমরা টাকা চাই না, শুধু বিচার চাই।’
গত ২৬ জুন স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে দুই যুবক। গলা, মুখ, মাথা ও গোপনাঙ্গে গুরুতর আঘাত নিয়ে ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। তার বাবা চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
নির্যাতিতার পরিবার টাকার বদলে দ্রুত বিচারের দাবি জানালেও, মধ্যপ্রদেশ সরকার ১০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্দসৌরের কালেক্টর ও পি শ্রীবাস্তব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা নির্যাতিতার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল আরও পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। মেয়েটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যাতে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য একজন মনোবিদের মাধ্যমে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।
এই ঘটনায় দুই অভিযুক্ত ইরফান (২০) ও আসিফকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পকসো ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্তের জন্য মন্দসৌরের সিটি পুলিশ সুপার রাকেশ মোহন শুক্লর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।
তিনি অারও জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ শতাংশ তদন্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। নির্যাতিতার স্কুল ব্যাগ, রক্তমাখা ছুরি সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, মেয়েটির মায়ের বয়ান নেওয়া হয়েছে। মেয়েটির সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় আছে পুলিশ। সুস্থ হয়ে উঠলেই বয়ান নেওয়া হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top