News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা
Image

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা

পুলওয়ামা, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে টহলরত নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালালো বাইকে করে আসা কয়েক জন জঙ্গি।
রবিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ডালিপোরায় পুলওয়ামা-সিরনু সড়কে টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই সময় বাইককে করে আসা কয়েক জন জঙ্গি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জঙ্গিদের ধরতে গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, কিছুদিন আগে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান এক জঙ্গি। শনিবারও বিপথগামী জঙ্গি দলে নাম লেখানো যুবকদের সমাজের মূল ধারায় ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি এস পি বৈদ। কিন্তু পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top