News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বুরারিতে বাড়ি ভেতর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

দিল্লির বুরারিতে বাড়ি ভেতর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.) : উত্তর দিল্লির বুরারির সন্ত নগরে একটি বাড়ির বন্ধ ঘর থেকে ১১টি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকাল ৭টা ৩০মিনিট নাগাদ দরজা ভেঙে মৃতদেহগুলিকে উদ্ধার করে দিল্লি পুলিশ। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ১১টি মৃতদেহগুলির মধ্যে ৭টি মৃতদেহ মহিলার। বাকি ৪টি পুরুষের। ঝুলন্ত অবস্থায় মৃতদেহগুলি উদ্ধার করা হয়। মৃতদেহগুলি মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। সূত্রের দাবি পুলিশ মৃতদেহগুলি উদ্ধারের সময় দেখতে পায় কয়েকটি মৃতদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পাশাপাশি কয়েকটি মৃতদেহে চোখে কাপড় দিয়ে ঢাকা ছিল। নিছক আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
২৪ সন্ত নগর, বুরারিতে দুইতলা বাড়িতে থাকত পরিবারটি। ওই এলাকাতেই একটি মুদির দোকান ছিল পরিবারটির। পাশাপাশি কাঠের আসবাব ব্যবসার সঙ্গে যুক্ত ছিল পরিবারটি। ঝুলন্ত অবস্থা মৃতদেহগুলিকে প্রতিবেশীরা দেখতে পায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top