News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলে ধরার সাতটি হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮, পুলিশকে কঠোর হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

ছেলে ধরার সাতটি হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮, পুলিশকে কঠোর হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ কিডনি চুরির গুজবকে ঘিরে সংগঠিত হিংস্র ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে৷ মোট ৭টি ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে, গুজবের জেড়ে বৃহস্পতিবার মুড়াবাড়িতে এক ফেরিওয়ালাকে নৃশংসভাবে খুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় প্রায় ৩০/৪০ জন গ্রামবাসীকে সনাক্ত করা হয়েছে৷

রাজ্য পুলিশের জনৈক কর্তা জানিয়েছেন, গুজবের জেড়ে উৎশৃঙ্খল জনতা হিংস আচরণে পৃথক স্থানে ৭টি ঘটনা ঘটেছে৷ তাতে মনুবাজার থানার অধীন শাকবাড়িতে বৃহস্পতিবার তবলা প্রশিক্ষক সুকান্ত চক্রবর্তীকে সংঘবদ্ধ হামলায় খুনের ঘটনায় ওই দিন গভীর রাতেই পুলিশ রবীধন ত্রিপুরা, অশিক দাস এবং বিরেন্দ্র মোহন ত্রিপুরাকে গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় সন্দেহভাজন অপর একজনকে শুক্রবার পুলিশ আটক করেছিল৷ কিন্তু, ওই তিনজনকে এদিন আদালত তোলা হলেও তাকে আদালতে সোপর্দ করেনি পুলিশ৷ জানা গেছে, সুকান্ত চক্রবর্তী খুনের ঘটনায় মনুবাজার থানার পুলিশ ভারতীয় দন্ডবিধি ১৪৮, ১৪৯, ৩৪১, ৩০৭ এবং ৩০২ ধারায় মামলা দায়ের করেছে৷ ধৃত তিনজনকে আদালত তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

এদিকে, বাধারঘাটে রেলওয়ে স্টেশনের গুজবের জেরে তিন রেলওয়ের ট্রেক সার্ভেয়ারকে বৃহস্পতিবার উৎশৃঙ্খল জনতা আক্রমণ করতে গিয়ে জিআরপি এবং আরপিএফের কর্মীদের আক্রন্ত করেছে৷ ওই ঘটনায় আমতলী থানার পুলিশ শুক্রবার পূজন দেবনাথ, সুবীর দে, সৌরভ দে এবং নিতাই মজুমদারকে গ্রেফতার করেছে৷ বিশালগড়ে দুই মহিলাকে গুজবের কারণেই আক্রমণের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় ঋৃত সরকার নামের এক মহিলার জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ পুলিশ টুটন দাস, বিপ্লব দেবনাথ, বিনয়  দেবনাথ এবং সমীর নম দাশকে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে৷

এদিন প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, কিডনি চুরির গুজবকে ঘিরে পৃথক স্থানে মোট ৭টি ঘটনা ঘটেছে৷ ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের মধ্যে ১৭ জন সিপিএম সমর্থক বলে আইনমন্ত্রী দাবি করেছেন৷ অপর একজন অজ্ঞাত পরিচয় বলে তিনি জানিয়েছেন৷ এদিন তিনি আরও জানান, বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর ১০০ দিনে মোট ১২ হাজার ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ তাতে পৃথক থানায় ১১৭টি মামলা নথিভূক্ত হয়েছে৷ গাঁজা পাচারের ঘটনায় মোট ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের মধ্যে ৭২ জন সিপিএম সমর্থক এবং ১৫ জন বহিরাগত বলে দাবি করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, বাকিদের এখনও নাম ঠিকানা সনাক্ত করা যায়নি৷

এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সরকারি আবসনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকার সারা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে৷ কিন্তু, সিপিএমের তা সহ্য হচ্ছে না৷ গত কয়েকদিনের ঘটনায় সিপিএমের ষড়যন্ত্র  স্পষ্ট হয়ে গেছে৷ তিনি আশ্বাস দেন, এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷ তাঁর কথায়, পুলিশকে স্বাধীনভাবে যে কোন হিংস্র ঘটনার কড়া হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে, গুজবকে ঘিরে হিংস্র ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে৷

এদিকে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, গুজব ছড়িয়ে স্বার্থান্বেষী মহলকে সুযোগ নিতে দেওয়া সঠিক হবে না৷ তাই, গুজবে কান দেবেন না৷ শুধু তাই নয়, কখনও গুজব ছড়াবেন না৷ কারণ গুজবের জেরেই সারা রাজ্যে বেশ কয়েকজন খুন হয়েছেন৷ আরও কয়েকজন আহত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যে শান্তি পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top